জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে মুখোশধারী সন্ত্রাসীদের হাতে এবার এক তরুণ অপহৃত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় আবুল হাশেম (২২) নামের এক তরুণকে মুখোশধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ার (খামারপাড়ার) পাহাড়ের পাদদেশের বসতঘর থেকে বাইরে বের হয়ে অপহরণের শিকার হন তিনি।


বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াস প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত আবুল হাশেম নোয়াখালিয়াপাড়ার বাসিন্দা আবদুর রহিমের ছেলে।


এর আগে গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাহাড়ের পাদদেশে পানবরজে কাজ করার সময় সোনা আলী (৩৫) নামের একজন অপহরণের শিকার হন। তিনি বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।



প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে ইউপির সদস্য মোহাম্মদ ইলিয়াস বলেন, অপহৃত আবুল হাশেম তাঁর চাচাতো ভাইয়ের ছেলে। তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার আবুল কাশেমের একটি খাবার পানি সরবরাহ প্রতিষ্ঠানে চাকরি করেন। সন্ধ্যায় টেকনাফ থেকে বাড়িতে আসেন। রাতে ভাত খেয়ে ঘুমাতে যাওয়ার আগে ঘর থেকে বাইরে বের হলে মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে টেনেহিঁচড়ে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সময় তাঁর চিৎকারে বাড়ির লোকজন বের হয়ে টর্চলাইটের আলোয় দেখতে পান, মুখোশধারী কিছু লোক হাশেমকে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে।


স্থানীয় বাসিন্দারা বলেন, এখানে এভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা টাকার জন্য স্থানীয় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। আবুল হাশেমকেও তারা অপহরণ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।



জানতে চাইলে বাহারছড়া পুলিশি তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, ইউপির সদস্যের মাধ্যমে তিনি অপহরণের বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।


উল্লেখ্য, গত সাড়ে ৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৯০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৬ জন স্থানীয় বাসিন্দা, বাকি ৪৪ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৪০ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

Tag
আরও খবর