জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

স্বজনদের দেখতে উখিয়ায় গেলেন ভাসানচরের ৬৭২ রোহিঙ্গা

রেখে আসা আত্মীয়-স্বজনদের দেখতে নোয়াখালীর ভাসানচর থেকে ৬৭২ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে। রোববার সকালে ‘গো অ্যান্ড সি’ (যাওয়া এবং দেখা) প্রকল্পের আওতায় তাদের ১৫-২০ দিনের জন্য সেখানে পাঠানো হয়েছে। এটি প্রতি মাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ। বর্ষা মৌসুমে মেঘনা নদী ও বঙ্গোপসাগর উত্তাল থাকায় কয়েক মাস এ কার্যক্রম বন্ধ ছিল। হেমন্ত, শীত ও বসন্তকালে নদী ও সাগর শান্ত থাকায় ‘গো অ্যান্ড সি’ চালু থাকবে।


শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ভাসানচরের ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, উখিয়া ক্যাম্পে রেখে আসা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা ও ভাসানচরের অনুকূল পরিবেশের অভিজ্ঞতা বিনিময় করতে তাদের উখিয়ায় পাঠানো হয়েছে। ১৫-২০ দিন পর তারা আবার ফিরে আসবেন। তারা আসার পর আরেকটি দল পাঠানো হবে।



মাহফুজার রহমান বলেন, স্থানীয় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে রোববার ভোর সোয়া ৬টার দিকে তারা ভাসানচর থেকে নৌবাহিনীর দুটি জাহাজে রওনা হন। সকাল সাড়ে ৯টার দিকে জাহাজগুলো চট্টগ্রাম বোট ক্লাবে পৌঁছায়। এরপর ১৩টি বাস ও একটি কাভার্ডভ্যানে তাদের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পৌঁছে দেওয়া হয়।


ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, ৬৭২ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর দুটি জাহাজ রোববার সকালে ভাসানচর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Tag
আরও খবর