জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারের প্রবেশদ্বার /স্বপ্নের মাতামুহুরী সেতু উদ্বোধন আজ

পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়ায় মাতামুহুরী নদীতে নির্মিত ছয় লেনের মাতামুহুরী সেতুর কাজ শেষ হয়েছে কয়েক মাস আগে। এর পর তিন লেন করে উভয় দিকে যানবাহন চলাচল শুরু হয়ে যায়। এতে দীর্ঘ সময়ের যানজট থেকে মুক্ত হয় ওই এলাকা।


সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ৩৫৫ দশমিক ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হওয়া স্বপ্নের এই মাতামুহুরী সেতুটি আনুষ্ঠানিকভাবে আজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মহাসড়কের এই সেতুটির দৈর্ঘ্য ৩২১ দশমিক ৫০ মিটার এবং প্রস্থ ৩১ দশমিক ২০ মিটার। এদিকে একইসাথে উদ্বোধন করা হবে মহাসড়কের চট্টগ্রামের দোহাজারীর শঙ্খ নদীর ওপর ২৬৩ দশমিক ৫৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৩৮ দশমিক ৩৫ মিটার দৈর্ঘ্যের এবং ৩১ দশমিক ২০ মিটার প্রস্থের ছয় লেনের সেতুটিও।


মাতামুহুরী সেতুর তিন লেনের নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় ২০২১ সালের নভেম্বর মাসের শুরুতে যানবাহন চলাচলের জন্য প্রাথমিকভাবে খুলে দেওয়া হয়। তিন লেন দিয়ে যানবাহন চলাচল শুরুর পর ভেঙে ফেলা হয় পুরনো দুই লেনের জরাজীর্ণ সেতুটি। ওই স্থানে শুরু করা হয় বাকি তিন লেনের নির্মাণকাজ। জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে মাতামুহুরীসহ চারটি সেতুর নির্মাণকাজ শুরু করা হয়।




সড়ক ও জনপথ বিভাগের ক্রস বর্ডার রোড ইমপ্রুভমেন্ট নেটওয়ার্কের নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্প ব্যবস্থাপক জুলফিকার আহমেদ আজাদীকে বলেন, চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের চারটি সেতুর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ছয় লেনের মাতামুহুরী ও শঙ্খ সেতুর কাজ শুরু করা হয়। অনেক আগে সেতু দুটির শতভাগ নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতু দুটি আগামীকাল (আজ) শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সড়ক ও জনপথ বিভাগের তথ্য বিবরণী থেকে জানা যায়, আজ দেশব্যাপী ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামো গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছে ২৭টি নবনির্মিত সেতু।


ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইন্টারন্যাশনালের এক কর্মকর্তা আজাদীকে বলেন, ছয় লেনের সেতুগুলোর মধ্যে মাঝখানের চার লেনে চলাচল করবে দূরপাল্লার ও দ্রুতগতির যানবাহন। বাকি দুই লেন দিয়ে চলবে ধীরগতির তথা স্থানীয় যানবাহন। এছাড়া এই দুই লেনে (উভয় পাশে) ফুটপাত হিসেবে ব্যবহারের জন্য এক মিটার করে উন্মুক্ত থাকবে।



তিনি জানান, মাতামুহুরী সেতুর পূর্ব প্রান্তে মহাসড়কের জিদ্দাবাজার পর্যন্ত (কাকারা রাস্তার মাথা) এবং পশ্চিম প্রান্তে সড়ক ও জনপথ বিভাগ কার্যালয় পর্যন্ত অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়েছে।


সংসদ সদস্য জাফর আলম আজাদীকে বলেন, ডেল্টা প্ল্যানের সঙ্গে সঙ্গতি রেখে ছয় লেনের এই সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। এতে করে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে। চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গায় দূরপাল্লার যানবাহনের চাপ কমে এসেছে।

Tag
আরও খবর