জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে পরিবহন ধর্মঘট প্রত্যাহারঃ বাসটার্মিনালে যাত্রীদের ভীড়

অবৈধ গাড়ি চলাচল বন্ধ করা ও রুটপারমিটবিহীন’ বাস চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।




বুধবার (১৮ অক্টোবর ২০২৩ ইং) সকাল থেকে চলা ধর্মঘট সাড়ে ৫ টার পর থেকেই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল করতে দেখা গেছে।


কক্সবাজার জেলা শ্রমিক পরিবহন সভাপতি সেফাইয়েতুল আলম বাবু বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নির্দেশনায় নিদিষ্ট সময়ের ২ ঘন্টা আগেই কক্সবাজারেও ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।


আরকান সড়ক পরিবহন সংগঠনের নেতা মো. জসিম উদ্দিন বলেন, প্রচণ্ড গরম ও সার্বিক দিক বিবেচনা করে কক্সবাজারে সকাল ৬ টা থেকে শুরু হওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব নির্ধারিত ধর্মঘট, আগেই প্রত্যাহার করে নেয়া হয়েছে।


এর আগে, ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলার কথা থাকলেও প্রচন্ড গরম এবং সার্বিক দিক বিবেচনা করে আধাঘন্টা আগে প্রত্যাহার করে নেন ঐক্য পরিষদের নেতারা। সকাল থেকেই মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী ও পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়েছে।


সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবির গুলো ছিলো ,১) সড়ক ও উপসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা আনা,


২)চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ অপ্রশস্ত সড়কে স্লিপার কোচ নাম দিয়ে দ্বিতল বাস চালানো নিষিদ্ধ করা।


৩) বহিরাগত এসি, নন এসি বাস রুট পারমিটের শর্ত ভঙ্গ করে লোকাল রুটের যাত্রী বহনের কারণে গাড়িতে গাড়িতে অসম প্রতিযোগিতা বন্ধ করা।


৪) সড়ক-মহাসড়ক-উপসড়কের দুর্ঘটনা ও প্রাণহানির জন্য দায়ী ইজিবাইক,


৫)ব্যাটারি রিকশা, টমটম ও অবৈধ থ্রি হুইলার সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা,


৬) হাইওয়ের আইন মোতাবেক রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনাসহ হাট-বাজার সরিয়ে নেওয়া,


৭)একই দেশে ঢাকা ও চট্টগ্রামে একই ট্রাফিক আইনে দ্বিগুণ জরিমানার বৈষম্য দূর করা,


৮) চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ,


৯)খোলা ট্রাকে লবণ পরিবহন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন,


১০)রিকুইজিশনের মাধ্যমে দুই জেলায় রুট পারমিটধারী বাস মিনিবাস কোচ গাড়ি দেশের প্রত্যন্ত এলাকা ও উপজেলায় পাঠানোর নামে রিকুইজিশন বাণিজ্য বন্ধ,


১১) কক্সবাজার পৌর বাস টার্মিনালে ময়লা-আবর্জনার স্তূপ অবিলম্বে পরিষ্কার করাসহ বেশ কিছু দাবি দেয়ে ছিল সড়ক পরিবহন মালিক -শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।


এদিকে সাড়ে ১১ ঘন্টা পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার হওয়ায় পর্যটকসহ যাত্রীদের ভীড় বেড়েছে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনালে।

Tag
আরও খবর