জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

দুর্গাপূজা উপলক্ষে র‌্যাবের বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করেছে র‌্যাব-১৫।


মঙ্গলবার (১৭ অক্টোবর) কক্সবাজারের লিংক রোড, মেরিন ড্রাইভ সড়ক, উখিয়া-টেকনাফ সড়ক এবং বান্দরবান-চট্টগ্রাম সড়কে ৪টি চেকপোস্ট স্থাপন করা হয়।


এছাড়া কক্সবাজারের কলাতলি, বাজারঘাটা, বাস টার্মিনাল, ডলফিন মোড়, লাবণী পয়েন্ট, লিংক রোড, রামু ফুটবল চত্বর, টেকনাফ শাপলা চত্বর, ঝর্ণা চত্বর, শাহ পরীর দ্বীপ, হ্নীলা, সাবরাং, পালংখালী, উখিয়া টিভি স্টেশন বাজার, উখিয়া কোর্ট বাজার এবং বান্দরবান জেলার হাসপাতাল মোড়, কুহালং, তালুকদার পাড়া, রেইসা, মেঘলা, রুমা, টংকাবতী, রোয়াংছড়ি এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হয়।



র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান, আগামী ২০ অক্টোবর ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু। ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাপূজা শেষ হবে।


এ উপলক্ষ্যে র‌্যাব-১৫ এর দায়িত্বপূর্ণ কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।



শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে র‌্যাবের চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোলিং এর ফলে কক্সবাজার ও বান্দরবানের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা পরিলক্ষিত হয়নি।


হিন্দু ধর্মালম্বীরদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য যেকোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-১৫ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানান মোঃ আবু সালাম চৌধুরী।

Tag
আরও খবর