জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এই বছরের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য হল, “Invest in Girls’ Rights: Our Leadership, Our Well-being”, এবং জাতীয় প্রতিপাদ্য, “ বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” । এর মূল উদ্দেশ্য হল যে- মেয়ে ও যুব নারীরা তাদের অধিকার আদায়ে, সমতা অর্জনে এবং দক্ষতা বৃদ্ধিতে যেসব প্রয়োজনীয় সহায়তা তাদেরকে দিতে হবে তার প্রতি গুরুত্ব দেয়া।

১১ ও ২২ নম্বর ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক কন্যাশিশু অংশ নেয়।

রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত কন্যাশিশুরা ছবি আঁকার মাধ্যমে নিজেদের স্বপ্নের কথা তুলে ধরেন। নিজ দেশ থেকে পরবাসী হওয়া এই শিশুদের কেউ কেউ এঁকেছে ফুলের গাছ, সহপাঠীর মুখ, আবার কেউ এঁকেছে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন।

এছাড়া বিভিন্ন রকমের মজার খেলার মাধ্যমে নিজেদের অধিকার, সমতা অর্জন এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় বিভিন্ন ধারণা লাভ করে। অনুষ্ঠান শেষে সবার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দাতাসংস্থা এডুকেশন ক্যানট ওয়েট (ইসিডব্লিউ) এর সহায়তায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কনসোর্টিয়াম, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং বাস্তবায়নকারী সংস্থা প্রত্যাশা-এর উদ্যেগে ক্যাম্পে দিবসটি পালন করা হয়।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর জেন্ডার স্পেশালিস্ট ফাহমিদা বলেন, “এই আন্তর্জাতিক দিবসটি পালনের মূল লক্ষ্য হলো সারা বিশ্বে মেয়েরা যে সমস্যাগুলোর মুখোমুখি হয়, যেমন: স্কুলে সীমিত প্রবেশাধিকার, অপুষ্টি, জোরপূর্বক বাল্যবিবাহ, আইনি ও চিকিৎসা অধিকার এবং অভাবের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসকারী সমস্ত মেয়েরা স্বাস্থ্যসেবা, খাবার এবং তাদের পছন্দের অধিকার থেকে বঞ্চিত। তারা জোরপূর্বক বিয়ে ও গর্ভধারণেরও শিকার। এই প্রক্রিয়ায় রোহিঙ্গা শরণাথীদের সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে মেয়েদের কথা বলার সুযোগ দিতে সক্ষম হব।”

১১ অক্টোবর দিবসটি সারা বিশ্বে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসকে পালন করা হয়, এর ধারাবাহিকতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মেয়েদের অধিকার সুযোগের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে সারা বিশ্বে দিবসটি পালন করে থাকে । প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী কিশোরী এবং যুব নারীদের এগিয়ে নিতে ও চলমান স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করার জন্য কাজ করে থাকে, যা তাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে

Tag
আরও খবর