জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সেন্টমার্টিনের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত

সেন্টমার্টিন দ্বীপের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।


রোববার (১৫ অক্টোবর) জেলা উন্নয়ন সমন্বয় সভায় এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।




ইসিএ এলাকা হওয়ায় ইট-কংক্রিটের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ সেন্টমার্টিনে। তা স্বত্বেও দীর্ঘদিন ধরে সেন্টমার্টিনে অনুমোদন বিহীন স্থাপনা নির্মাণ করে যাচ্ছিলো। সম্প্রতি আবারও অনুমোদন বিহীন স্থাপনা নির্মাণ হচ্ছে সেন্টমার্টিনে। জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক জেলা টাস্কফোর্স কমিটিকে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে।


উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী অভিযোগ করে বলেন, নির্মাণ সামগ্রী অবৈধ ঘাট ব্যবহার করে টেকনাফ থেকে সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হয়। এবং কোন বৈধ অনুমতি ছাড়াই সেন্টমার্টিনে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ঘাটে সামগ্রীগুলো খালাস করা হয়। তিনি এবিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।


এবিষয়ে জেলা প্রশাসক বৈধ অনুমতি থাকলেই কেবল নির্মাণ সামগ্রী ঘাটে খালাস করার নির্দেশ দেন জেলা পরিষদকে। সেন্টমার্টিনের ব্যপারে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।


উন্নয়ন সমন্বয় সভার সদস্য এবং কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আমিন বলেন, সেন্টমার্টিনে ১৯২ টি স্থাপনা রয়েছে তারমধ্যে ১ টি ছাড়া সবগুলোই অবৈধ। এছাড়া এ মৌসুমে ৫/৬ টি নতুন স্থাপনা নির্মাণ হচ্ছে এবং ৫/৬ টি স্থাপনা সম্প্রসারণ চলছে। মূলত এ সমস্ত অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।

Tag
আরও খবর