জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে নানান আয়োজনে শুভ মহালয়া পালিত

শঙ্খ ধ্বনি ও চন্ডীপাটের মধ্য দিয়ে শুরু হয় দেবী দূর্গার আগমনী বার্তা।


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনাসভা ও মঙ্গল শোভাযাত্রা করছে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদ।




শনিবার সকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দান থেকে মহালয়া উপলক্ষে বের করা শোভাযাত্রাটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পরে শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যার উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম।

তিনি বলেন, সকল অসুরও অসুন্দরের বিরুদ্ধে মা দূর্গার প্রত্যয় কে গ্রহন করতে হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান। তিনি বলেন বাঙ্গালী জাতির এই উৎসব সুন্দর ভাবে পালন করতে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার করা হবে।


অলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা সভাপতি দীপংকর বড়ুয়া,সাধারণ সম্পাধক প্রিয়তোষ শর্মা চন্দন,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর ও সাধারণ সম্পাদক বেন্টু দাশ,সহ সভাপতি রতন দাশ, সহ সভাপতি উদয় শংকর পাল মিটু,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ,সাধারণ সম্পাদক জনি ধর এবং মহালয়া উদযাপন পরিষদের আহবায়ক রামপ্রসাদ দে ও সদস্য সুজন শর্মা সহ বিভিন্ন পূজা মন্ডপের নেতারা।


এর আগে মহালয়া উপলক্ষে সকালে অনুষ্ঠিত গীতাপাঠ, নৃত্য,চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়,এবং অসহায় দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।


পরে অনুষ্টিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag
আরও খবর