জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

গাউসিয়া কমিটি বাংলাদেশ টেকনাফ উপজেলা (দক্ষিন) এর কমিটি গঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখা (দক্ষিন) এর কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৩ টায় কক্সবাজার তৈয়্যাবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় ওই কমিটি গঠন করা হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব ওমর সোলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, তৈয়্যাবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সালাহ উদ্দিন মোহাম্মদ তারেক, আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর জনসংযোগ কর্মকর্তা একরামুল হক রানা। 

পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে গাউসিয়া কমিটি বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখা (দক্ষিন) এর আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে টেকনাফের প্রবীণ শিক্ষক মৌলানা শওকত আলীকে সভাপতি, সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শাহ আলমকে সাধারণ সম্পাদক ও টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব মৌলানা ছৈয়দ হোসাইনের পুত্র মো: হোসাইনুল মোস্তফা মধুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আংশিক কমিটি দ্রুত সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Tag
আরও খবর