জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পিটিয়ে সাংবাদিকের পিঠের ছাল তুলতে চান কক্সবাজারের পিডিবির প্রকৌশলী

দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় পিটিয়ে সাংবাদিকের পিঠের ছাল তুলে নিতে চেয়েছেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত। স্থানীয় সাংবাদিক হাসান মাহমুদ সুজনকে তিনি এ ভাষায় হুমকি দেন বলে জানা যায়। হাসান মাহমুদ দৈনিক পূর্বকোণের কুতুবদিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।


কুতুবদিয়া প্রেসক্লাবের সদস্য হাসান মাহমুদ সুজন বলেন, বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে বাড়তি অর্থ আদায় ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক পিডিবি কার্যালয়ে অভিযান চালানোর বিষয়ে সংবাদ প্রকাশ করায় পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত তার উপর ক্ষিপ্ত হন।



তিনি আরও বলেন, সম্প্রতি কুতুবদিয়া বায়ো বিদ্যুৎ অফিসে মালামাল চুরির ঘটনা ঘটে। সেই বক্তব্য নিতে এবং নিজ বাড়িতে বৈদ্যুতিক খুঁটির আবেদনের জন্য ১০ অক্টোবর সকালে পিডিবির কার্যালয়ে যান তিনি। সেখানে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত কক্ষ বন্ধ করে সাংবাদিক সুজনকে অবরুদ্ধ করে রাখেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেন। ওই সময়ে ধারণ করা একি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


ওই অডিওতে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত কর্তৃক ওই সাংবাদিককে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে নিউজ করস। পিটাইয়া পিটের চামড়া তুলে ফেলবো। চিনস তুই আমারে? ফাজিলের বাচ্চা ফাজিল।’


তিনি রেগে বলেন, ‘সাংবাদিকের ‘স’ চিনস? আমি সাংবাদিক পকেটে রাখি। তুই চিনস না আমাকে। তুরে আমি বেঁধে রাখবো।’


এদিকে অভিযোগের বিষয় গুলো স্বীকার করে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত বলেন, ‘ওই সময় আমি খুবই উত্তেজিত ছিলাম। এসব করা আমার উচিত হয় নি। মূলত, আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি নি। এছাড়া তিনি সাংবাদিক আমি চিনতাম না।

Tag
আরও খবর