জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মহেশখালীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক-৪

মহেশখালীর কুতুবজোম এলাকায় ১ লাখ ৩০ হাজার ইয়াবা ও একটি ফিশিং বোটসহ চারজন মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।


গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন কুতুবজোম নোয়াপাড়া মুসলুম মিয়ার ছেলে জাহিদ হোসেন (৩২), পশ্চিম কুতুবজোম পাড়ার মৃত তাজের মুল্লুকের ছেলে কবির হোসেন (৪০), তাজিয়াকাটার মৃত হাবিবুল্লাহর ছেলে ছালামুতুল্লাহ (২১),একই এলাকার মৃত মজু বলীর ছেলে রুহুল আমিন (৪৫)।


র‌্যাব-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।


এতে জানানো হয়, গত বুধবার (১১ অক্টোবর) র‌্যাব জানতে পারে একটি চিহ্নিত মাদক কারবারি চক্র পার্শ্ববর্তী দেশ হতে বড় একটি মাদকের চালান নিয়ে ইঞ্জিন চালিত কাঠের ফিশিং বোটযোগে সমুদ্রপথে কক্সবাজারের মহেশখালী কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ব্রিজের দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অনুমান ২৩.০৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ফিশিং বোটে থাকা মাদক কারবারিরা পালানোর চেষ্টাকালে চারজন মাদক কারবারিকে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয়।




আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত বোটের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে।


পরে আটককৃত ব্যক্তিদের ভাষ্যমতে ফিশিং বোট তল্লাশি করে বোটে মাছ রাখার বক্সের ভিতর হতে সর্বমোট ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৩টি মোবাইল ফোন, ০৫টি সীম কার্ড উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ফিশিং বোট জব্দ করা হয়।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পার্শ্ববর্তী দেশের মাদক চোরাচালান চক্রের যোগসাজশে দেশে অবৈধ মাদক ইয়াবা নৌপথে ও সড়ক পথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চালান করে। তারা কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে তাদের নির্ধারিত এজেন্টদের নিকট নৌ-পথে মাছের ও লবণের ট্রলারে এবং সড়ক পথে ট্রাক/কাভার্ড ভ্যানে এসব ইয়াবা পৌঁছে দিয়ে থাকে বলে জানা যায়।


উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর