জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

খুরুস্কুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং থেকে মুক্তি পাবে স্থানীয়রা

নদীর পাড়ে টারবাইন। বাতাসে ঘুরছে বড় বড় পাখা, উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। এটি দেশের সবচাইতে বড় বায়ু বিদ্যুৎ প্রকল্প। কক্সবাজারের খুরশকুলে নতুন করে আরো বারোটি টারবাইন বসানোর কাজ চলছে। মাটির পাইলিং থেকে শুরু করে ইতোমধ্যে চিন থেকে আনা হয়েছে সরঞ্জামাদী। দ্রুত সময়ের মধ্যে বারোটি টারবাইন বসিয়ে পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে যেতে চায় বলে জানিয়েছেন এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গনি।


চীনের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বায়ু বিদ্যুৎ প্রকল্পের ১০ টি টারবাইন থেকে গত মে মাসের ২৫ তারিখ থেকে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এ কেন্দ্রে। যা যুক্ত হচ্ছে জাতীয় গ্রীডে। জাতীয় গ্রীডের সাথে যুক্ত এ বিদ্যুৎ কক্সবাজারেই সরবরাহ করা হচ্ছে। তবে এখনও বিদ্যুৎ বিভ্রাট থেকেই যাচ্ছে। যা অচিরেই এ ভোগান্তি থেকে জেলাবাসি মুক্তি পাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।



পর্যটন উদ্যোক্তা রাশেদুল আলম রিপন বলেন, লোডশেডিং এর কারণে কক্সবাজারের ব্যবসায়ীদের নানান বিড়ম্বনার শিকার হতে হয়। বায়ু বিদ্যুত কেন্দ্র পুরোপুরি চালু হলে লোডশেডিং থাকবে না আর পাওয়া যাবে মানসম্মত বিদ্যুৎ, যাতে সবচেয়ে বেশী উপকৃত হবে ব্যবসায়ীরা।


অন্যদিকে বায়ু বিদ্যুৎ পুরোদমে উৎপাদনে গেলে বিদ্যুতের লোড যথাযথ পাওয়া যাবে, যার মধ্য দিয়ে বিদ্যুতের লোড নির্ভর কারখানাগুলো বেশী উপকৃত হবে।


চীনের অর্থায়নে ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নবায়নযোগ্য জ্বালানীর এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র।

Tag
আরও খবর