কক্সবাজারে এক লাখ পিস ইয়াবা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমান করেছে আদালত।
সোমাবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালতে এই রায় ঘোষনা করা হয়।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ( পিপি) এডঃ ফরিদুল আলম বলেন, ২০১৯ সালের ১৬ মে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনায় দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল আমিন ও মুজিবুর রহমানের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাদের আটক করে। মামলার সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমান করা হয়।
আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী কক্সবাজারের ইয়াবার মামলা গুলি দ্রুত নিষ্পত্তি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
১ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে