জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উখিয়া কলেজ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের আনন্দ মিছিল

কক্সবাজার জেলার ছাত্র-সমাজের দীর্ঘদিনের প্রাণের দাবী কক্সবাজার বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সুপারিশ ও মতামত প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে উখিয়া কলেজ ছাত্রলীগ।


৮ আগস্ট ২০২৩ইং রবিবার সকালে উখিয়া কলেজ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন ভবন প্রদক্ষিন করে প্রশাসিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। উখিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুল আমিন টিপু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসহাক মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক তারেক হোসেন মানিক। আরো উপস্থিত ছিলেন উখিয়া কলেজ ছাত্রলীগের ২য় বর্ষের সাবেক সভাপতি মিজানুর রহমান,কলেজ ছাত্রলীগ নেতা, মোহাম্মদ ইসমাইল, সাইফুল,অলি উল্লাহ্, ভুট্টো বড়ুয়া, সিরাজ, ওসমান, আকিব, শামীম, বাবু চৌধুরী, রেজাউল করিম, রাইহান, সোহেল, হুমায়ুন, সোহেল, রাব্বি, আনোয়ার, শায়লা শাবনাজ জুনি, নাইমা আক্তার, সারিকা আমিন রিপা, জান্নাতুল মাওয়া সহ উখিয়া কলেজ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





এ সময় জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে উন্নয়ন ছাত্রসমাজ ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ছাত্রলীগ”কে মাঠ পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ছাত্রসমাজের রায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মহানায়ক শেখ হাসিনার পক্ষে তথা নৌকার পক্ষে ভাট দেওয়ার আহ্বান জানান।


উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু বলেন, “শেখ হাসিনা সরকারের উন্নয়নের অংশ হিসেবে কক্সবাজার পাবলিক বিশ্ববিদ্যালয় উপহার কক্সবাজারের ছাত্রসমাজের জন্য বড় পাওয়া।কক্সবাজারের ছাত্রসমাজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ঋণী হয়ে থাকবে।


উল্লেখ্য, গত ৪ অক্টোবর কক্সবাজার বিশ্ববিদ্যালয়” নামে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সুপারিশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মাঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশন থেকে বুধবার এ সুপারিশ ও মতামত প্রদান করা হয়।

Tag
আরও খবর