জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ভীতিহীন পরিবেশে শিশুদের বিচারের অধিকার নিশ্চিত করতে হবে : জেলা জজ

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন বলেছেন, আইনের সাথে সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের নিরাপদ, নির্বিঘ্ন ও ভীতিহীন পরিবেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে। যাতে শিশুদের আইনানুগ অধিকার সুরক্ষা ও সমুন্নত রাখা যায়।


শুক্রবার (২২ সেপ্টেম্বর) আইন ও বিচার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড প্রটেকশন ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় “শিশু আইন-২০১৩” বিষয়ে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের ২২ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শিশু আইন বিষয়ে আরো অধিকতর ধারণা অর্জন, আদালতের কর্মকর্তা হিসাবে আদালতকে ন্যায়ানুগ পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ সহ শিশু সম্পৃক্ত মামলা সমুহ দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যাপকভাবে উপকৃত হবে এবং মেধা ও মননকে আরো উজ্জীবিত করবে। চিন্তাভাবনার ক্ষেত্রে আরো সুক্ষ ও গভীরভাবে মনোযোগী হওয়ার খোরাক জোগাবে।



জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা UNICEF (United Nations International Children Emergency Fund) এর আর্থিক ও কারিগরি সহায়তায় কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ চলে।


কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, ২ ও ৩ এর বিচারক (জেলা জজ) যথাক্রমে মোহাম্মদ মোসলেহ উদ্দিন, নুর এ আলম ও মোহাম্মদ আবু হান্নান, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, ইউনিসেফ এর জাস্টিস ফর চিল্ড্রেন চাইল্ড প্রটেকশন সেকশন এর ন্যাশনাল এক্সপার্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন রিসোর্স পারসন হিসাবে প্যানেল আইনজীবীদের প্রশিক্ষণ দেন। ২ দিন ব্যাপী গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ প্রতিদিন সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চলে।


প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি, সিনিয়র সহকারী জজ ও জেলা জজশীপের ইনচার্জ জজ ওমর ফারুক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। এছাড়া প্রশিক্ষণে UNICEF কক্সবাজার অফিসের চাইল্ড প্রটেকশন ম্যানেজার মি. প্যাট্টিক হালটন, চাইল্ড প্রটেকশন স্পেশালিষ্ট সুন্দর খানাল, চাইল্ড প্রটেকশন অফিসার আসমা আনোয়ার তন্দ্রা, চাইল্ড প্রটেকশন অফিসার শতাব্দী খাস্তগীর, জাস্টিস ফর চিল্ড্রেন এর প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম, জাস্টিস ফর চিল্ড্রেন প্রোগ্রাম এর ডিভিশনাল কো-অর্ডিনেটর জাবেদ হোসেন, কক্সবাজার জেলা জজ আদালতের নাজির বেদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।



প্রশিক্ষণে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট মোক্তার আহমদ, অ্যাডভোকেট এস. এম শাহীনুল হক, অ্যাডভোকেট আবদুশ শুক্কুর, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট মোঃ আবু সৈয়দ, অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুল আলম, অ্যাডভোকেট শুভেন্দু বিকাশ সাহা, অ্যাডভোকেট হামিদা বেগম মুন্নী, অ্যাডভোকেট জাবেদুল আনোয়ার, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট হুমায়ুন কবির চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এবিএম মহিউদ্দিন, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট এ.কে.এম এরশাদুল উল্লাহ মিল্টন, অ্যাডভোকেট ফিরোজ আলম, অ্যাডভোকেট সেলিম উদ্দিন রাজু, অ্যাডভোকেট শামসুল হক, অ্যাডভোকেট সোমেন দেব, অ্যাডভোকেট আমান উল্লাহ আমানু, অ্যাডভোকেট খালেদুল কবির, অ্যাডভোকেট আয়াতুল্লাহ খোমিনি, অ্যাডভোকেট রিদুয়ান হাসান, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট শাহ আলম প্রমুখ অংশ নেন।

Tag
আরও খবর