জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার বিমানবন্দরে রাতেও চলবে ফ্লাইট

সমুদ্রের বুক ছুঁয়ে নামবে উড়োজাহাজ। এমন দৃশ্য যেমন উপভোগ্য ঠিক তেমনি রোমাঞ্চকর। দেশের ইতিহাসে এই চ্যালেঞ্জিং কাজের শেষ হচ্ছে আগামী অক্টোবরে। এরপর থেকেই কক্সবাজার বিমানবন্দরে চলবে দিবারাত্রি ফ্লাইট। তবে দেরি হবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। দেশের দীর্ঘতম রানওয়েটি নির্মাণশৈলীর কারণে এরইমধ্যে এসেছে আলোচনায়।


চারদিকে সমুদ্র মাঝখানে রানওয়ে, আকাশ থেকে নামার সময় মনে হতে পারে সাগরেই নামছে উড়োজাহাজ।


দুই বছর আগে ৬ হাজার ৭৭৫ ফুট রানওয়েকে বাড়িয়ে করা হয় ৯ হাজার ফুট। পরে আরো ১ হাজার ৭শ ফুট বাড়ানোয় এর দৈর্ঘ্য দাঁড়ায় ১০ হাজার ৭শ ফুটে।


শুরুটা ছিল চ্যালেঞ্জিং, সাগরের তলদেশ থেকে গড়ে তোলা হয় মূলভীত। বিশাল ঢেউ থেকে রক্ষায় তৈরি হয় শক্তিশালী বাঁধ। এপর্যন্ত স্থাপনাটির কাজ শেষ হয়েছে ৭২ ভাগ।




বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘অক্টোবরে আমাদের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমাদের অর্থনীতির চাপ এসেছিল ফরেন কারেন্সিতে। আমরা এলসি খুলতে পারিনি। এর জন্য কিছু আইটেম ক্রয় করে আনতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আশা করি এ বছরের মধ্যে কাজ শেষ হবে।’


দেশের সবচেয়ে বড় রানওয়ে সম্পন্ন বিমানবন্দরটি নির্মাণে খরচ ১ হাজার ৯০০ কোটি টাকা। অভ্যন্তরীণ রুটের জন্য প্রস্তুত হলেও, আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে লাগবে আরো সময়।


মো. মফিদুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক বিমান ডিকলেয়ার করা সময় সাপেক্ষের ব্যাপার। কিছু কিছু স্থাপনা সরাতে হবে। সেগুলো দখল হয়ে রয়েছে। এজন্য জেলা প্রশাসক, মন্ত্রণালয়, রাজনীতি ব্যক্তিবর্গের সাথে আলাপ করছি।


প্রতিদিন একটি কার্গোসহ ২৬টি ফ্লাইট চলাচল করে কক্সবাজার বিমানবন্দর থেকে। পুরোপুরি চালুর পর সে সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন উড়োজাহাজ পরিচালনার সাথে জড়িতরা।

Tag
আরও খবর