জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়া উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির মাসিক সভা

উখিয়া উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


একশনএইড উখিয়া ওসিসি-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা শিক্ষা অফিসার গুলশান আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইযুব আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবু সাঈদ, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, মুক্তি কক্সবাজার এর প্রজেক্ট কো-অর্ডিনেটর হাওয়া খাতুন, বিটা চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর মোর্শেদ আলম ও ইউএনডিপি এর ইউএফ মোহাম্মদ সেলিম উদ্দীন।


সভায় শিক্ষা দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, অসহায় বিধবা নারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করণ, দলিল বা স্ট্যামের মাধ্যমে অল্প বয়সী মেয়েদের বিবাহ বন্ধ , নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনায় উঠে আসে এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতনের উপর রিসার্চের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


এসময় উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব বলেন, অভিভাবকদের সচেতনতায় মাধ্যমে বাল্য বিবাহ রোধ করা সম্ভব । প্রত্যেক পরিবার সচেতন হলেই বাল্য বিবাহ রোধ ও যৌতুক প্রথা নিরোধ করা সম্ভব হবে।


তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। নারী এগিয়ে যাচ্ছে এটি যেমন সত্য, আবার নারী ও শিশু নির্যাতনও বেড়েছে। তাই বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার ও আরো বেশি সক্রিয় হওয়ার আহবান জানান।

Tag
আরও খবর