জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ট্রায়ালের জন্য প্রস্তুত চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন

আগামী মাসেই চট্টগ্রাম-কক্সবাজার রুটে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। এই লক্ষ্যে দেড় মাস আগে লাল-সবুজ রঙের ট্রেনটি চট্টগ্রামের পটিয়া স্টেশনে নিয়ে রাখা হয়েছে। আগামী মাসের শেষ সপ্তাহের কোনো এক দিন ট্রেনটি চট্টগ্রাম ও কক্সবাজার স্টেশনের মধ্যে ট্রায়াল রান শুরু করবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানান। ট্রেনটিতে একটি লোকোমোটিভসহ (ইঞ্জিন) ছয়টি বগি রয়েছে। প্রতি বগিতে সর্বোচ্চ ৬০ জনের আসন রয়েছে। এদিকে নতুন এই রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি। আগামী বছরের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ থাকলেও তার আগেই কাজটি পুরোপুরি শেষ করতে চান সংশ্লিষ্টরা। ১০১ কিলোমিটার লাইনের মধ্যে এখনো পাঁচ কিলোমিটার লাইন বসানোর এবং ছয়টি স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে।


প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান জানান, শতভাগ কাজ শেষ না হলেও মোটামুটি ৯০ শতাংশ কাজ সম্পন্ন হলেই আমরা পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ট্রেন চলাচল শুরু করতে পারব। অক্টোবরের শেষ সপ্তাহের কোনো এক দিনের জন্য আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে বাণিজ্যিক ভিত্তিতে ট্রেন চালাতে আরও কয়েক মাস সময় লাগবে।



এদিকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচলকে সামনে রেখে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু সংস্কারের কাজ পুরোদমে এগিয়ে চলছে। দক্ষিণ চট্টগ্রামে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইনের সংস্কারকাজও শেষ হয়েছে।



রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য কালুরঘাট সেতু আরও মজবুত করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।


পটিয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, গত ১ আগস্ট থেকে কালুরঘাট সেতুর সংস্কারকাজ শুরু হয়েছে। ঐ সেতু দিয়ে ট্রেন এবং যানবাহন চলাচল করার আগেই ছয়টি নতুন বগি এবং একটি ২ হাজার ২০০ সিরিজের ইঞ্জিন পটিয়া স্টেশনে আনা হয়েছে। প্রতিদিন অনেকেই এই ট্রেন দেখতে আসেন।


জানা গেছে, আগামী ডিসেম্বরেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বাণিজ্যিক ভিত্তিতে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে পূর্বাঞ্চলীয় রেল কর্তৃপক্ষের। এই লক্ষ্যে ইতিমধ্যে দুটি প্রস্তাবনা রেল ভবনে পাঠানো হয়েছে। দুটি প্রস্তাবনার মধ্যে যে কোনো একটি ধরেই ট্রেন চলাচল শুরু হবে। প্রথম প্রস্তাবনা অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে ভোর সাড়ে ৫টায় কক্সবাজার স্টেশনে পৌঁছবে। ফিরতি পথে সকাল ১০টায় কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছবে। দ্বিতীয় প্রস্তাবনায় ঢাকা থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে সকাল সাড়ে ৯টায় কক্সবাজার স্টেশনে পৌঁছাবে। ফিরতি পথে দুপুর ১২টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে রাত ১০টায় ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌঁছবে। তবে ভাড়া এখনো নির্ধারণ করা হয়নি।

Tag
আরও খবর