জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে পাহাড় সমুদ্র দেখতে চালু হচ্ছে হেলিকপ্টার রাইড

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান বলেছেন, কক্সবাজারের পাহাড়-সমুদ্র ও প্রকৃতির মিলিত রূপ দেখতে পর্যটক এবং স্হানীয়দের জন্য চালু হচ্ছে বার্ডস আই ভিউ হেলিকপ্টার রাইড সার্ভিস। বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উপলক্ষে কক্সবাজারে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।


বুধবার ২০ (সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এসটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক আরো বলেন, পর্যটন মেলার পুরো অনুষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রাখা হবে। সপ্তাহব্যাপী এই আয়োজনে সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ চাই। বিশেষ করে যেসব হোটেল-রেস্তোরাঁ ছাড়ের ঘোষণা দিয়েছে তা বাস্তবায়ন করছে কিনা, তদারকি করা হবে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে; বিশ্ব দরবারে কক্সবাজারের মানমর্যাদা বাড়ে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।




সভায় বক্তব্য দেন পৌর মেয়র মোঃ মাহবুবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, বীচ কার্নিভাল উপলক্ষে পৌর পরিষদের প্রস্তুতি রয়েছে। নিজের দায়িত্ব মনে করে আমরা কাজ শুরু করেছি।


পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বলেন মেলা ও আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিধানে জেলা পুলিশ তৎপর থাকবে।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান পর্যটন মেলা ও বীচ কার্নিভাল ঘিরে তাদের ব্যাপক প্রস্তুতির কথা জানান।

পর্যটক সংক্রান্ত যে কোন প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের কন্ট্রোল রুমের ০১৩২০১৬০০০০ নাম্বারে যোগাযোগের আহবান করেন তিনি।


এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ামিন হোসাইনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।



হোটেল মোটেল মালিক সমিতি, কটেজ মালিক সমিতি, রেস্টুরেন্ট মালিক সমিতি, ট্যুর অপারেটর এসেসিয়েশন নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর