জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন উৎসব, সকল সেবায় ১০% থেকে ৬০% পর্যন্ত ছাড়

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী পর্যটন উৎসব অনুষ্ঠিত হবে।


উৎসব চলাকালীন সময়ে কক্সবাজারের সব হোটেল-মোটেলে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসন ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি।


এই ছাড়া সকল রেস্তোরাঁয় খাবারের উপর ১৫% ছাড়, সকল বাস ভাড়ায় ২০% পর্যন্ত ছাড়,হেলিকপ্টার জয় রাইড এ ১০% ছাড়,টিউব ভাড়ায় ৩০% পর্যন্ত ছাড়, কিটকট চেয়ার ভাড়ায় ৩৩% ছাড়,ফটোগ্রাফারের মাধ্যমে ছবি তোলা প্রতি কপি ২ টাকা,প্যারাসেইলিং রাইড এ ৩০% পর্যন্ত ছাড়,জেটস্কি/বিচ বাইক রাইড এ ৩৩% ছাড়,চাঁদের গাড়ি ভাড়ায় বিশেষ ছাড়,লকার ভাড়ায় ৫০% ছাড় ,গাড়ি পার্কিং এ ৫০% ছাড়,বিমান ভাড়ায় বিশেষ ছাড়,ফান গেমে ৫০% ছাড়, বিনামূল্যে সার্কাস শো।



কক্সবাজার জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যাল শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। তবে এর আগে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় উন্মোচন হবে থিম সং। আর ২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিনই সকাল ১০টায় হতে ঘণ্টাব্যাপী চলবে সৈকত এলাকা পরিচ্ছন্নতার অভিযান। আর আগামী ২৫ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।


২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু হয়ে সুগন্ধা পয়েন্ট ঘুরে পুনরায় লাবনী পয়েন্ট পর্যন্ত থাকছে বর্ণাঢ্য র‌্যালি। এরপর সকাল সাড়ে ৯টায় উদ্বোধন করা হবে পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যাল। সকাল ৯টা ৪০ মিনিটে থাকছে বৃক্ষরোপণ ও আলোচনা সভা। আর বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএ ঘাট থেকে মহেশখালী জেটি পর্যন্ত চলবে নৌ র‌্যালি। আর প্রতিদিন বিকেল ৩টায় বিনামূল্যে চলবে সার্কাস প্রদর্শনী। বিকেল সাড়ে ৪টায় বিচ বাইক র‌্যালি, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর ডিজে শো এবং আতশবাজি প্রদর্শনী।


কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, মেলায় পর্যটন বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, ঘুড়ি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানগেম, ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক উৎসব, ফানুস উৎসব, ম্যাজিক শো, আতশবাজি, ডিজে শো ও কনসার্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় মানের তারকা শিল্পীরা অংশ নেবেন। আর মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোতে কক্সবাজারের পর্যটন খাত সংশ্লিষ্ট জিনিসপত্র তুলে ধরা হবে। একই সঙ্গে থাকবে আচার, শুঁটকি ও পিঠাসহ হরেক রকমের আয়োজন। আমরা এই আয়োজনের মাধ্যমে কক্সবাজারকে পৃথিবীর বুকে পরিচিত করতে চাই।ইতিমধ্যে মেলা উপলক্ষে হোটেলের ৬০% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। শুধু হোটেল নয় পর্যটক সংশ্লিষ্ট যা আছে সবকিছুতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।


সি-গাল হোটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান সিদ্দিকী রুমি বলেন, পর্যটক মেলা উপলক্ষে আমরা আমাদের হোটেলে ৬০% পর্যন্ত ছাড় দিচ্ছি। ইতিমধ্যে আমরা অনেক সাড়াও পাচ্ছি। আশাকরি মেলার সময় লাখের অধিক পর্যটক আগমন হবে।


কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম বলেন, মেলা উপলক্ষে আমাদের সমিতির যেসব খাবার দোকান রয়েছে তাদের বলে দেওয়া হয়েছে মেলা চলাকালীন তারা পর্যটকদের যেন ১৫% ছাড় দেন।


ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘বিশ্ব পর্যটন দিবসকে উপলক্ষে আমাদের সংগঠনের আওতাধীন একশ হোটেল রিসোর্ট রয়েছে। মেলা উপলক্ষে প্রতিটি হোটেল রিসোর্ট ৬০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। যেখানে ৭০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে বিশেষ ছাড়ে এসি/নন-এসি রুম ভাড়া পাবে। কেউ যদি এটি না মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

Tag
আরও খবর