জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।


নুরুল আমিন (৪০) নামক এক ব্যক্তি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন। যার মামলা নং-৫৩১/২০২৩।


মামলার অন্যান্য আসামিরা হলেন, পেকুয়া বাগগুজারা নন্দীরপাড়া এলাকার মোজাফ্ফর আহমদের ছেলে শিল্পী জসিম উদ্দিন (৪৫), চকরিয়ার জনৈক ফারজানা (২৭), ভুট্টু চৌধুরী (ফেসবুক আইডি), থাইনখালী ৫ নং ওয়ার্ডের হাকিমপাড়ার শুক্কুর মিস্ত্রীর ছেলে আবু ছৈয়দ (৩০), মোহাম্মদ নেজাম এম (ফেসবুক আইডি), থাইনখালী উত্তর রহমতের বিল এলাকার নুরু সওদাগরের ছেলে বাবুল প্রকাশ বাবুল ড্রাইভার (৪০)। মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারক।


বাদি বালুখালী ধামনখালী এলাকার আবদুর রহিমের ছেলে।


নুরুল আমিন জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে থাইনখালী স্টেশনের ব্রিজের দক্ষিণে অনন্দ উৎসবের নামে চরম বেহায়াপনা ও অশ্লীল গান-নৃত্য আয়োজন করেন গফুর উদ্দিন। সেখানে শিল্পী জসিম উদ্দিন ও ফারজানা অশ্লীল অঙ্গ ভঙ্গির নৃত্যের মাধ্যমে তার স্ত্রী, কন্যার নামে চিৎকার দেয়। অশুভন ও অসহনীয় অঙ্গভঙ্গী প্রদর্শন করে।





চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর ইন্ধনে নিজের কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে অশ্লীল ভাষা প্রকাশ করে। যা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার করে বলে জানান নুরুল আমিন।


তিনি জানান, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পরিবেশিত গানের প্রথম কলি-“ওরে পালংখালীর জনগণ আই তোয়ারারে হই, ঘোড়ার ঠেলায় নুরাইয়া মৌ গাইন অই গিয়েগই।” অর্থাৎ “পালংখালীর জনগণ তোমাদের বলি, ঘোড়ার সহবাসে নুরু মামা গর্ভবতী হয়েছে।” এছাড়া তার মেয়ের ছবি বিকৃতভাবে উপস্থাপন করা হয়। মাইক দিয়ে অশ্লীল ও নোংরা ভাষায় যৌন উদ্দীপক কথাবার্তা বলে উত্যক্ত করে। এই গানেরকারণে সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক সম্মান ক্ষুন্ণ হয়েছে দাবি করেন নুরুল আমিন।


ঘটনার বিষয়ে থানায় মামলা করতে গেলে এম. গফুর উদ্দিন চৌধুরী চেয়ারম্যান হওয়ায় তার বিরুদ্ধে মামলা নিতে বিব্রতবোধ করে থানা কর্তৃপক্ষ।


উল্লেখ্য, গেল নির্বাচনে চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর প্রতীক ছিল ঘোড়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবদুল মালেকের পক্ষে কাজ করেন মামলার বাদি নুরুল আমিন। সেই কারণে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছিল। ইতোমধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, জানিয়েছেন নুরুল আমিন। ঘটনার সঠিক প্রতিকার চান তিনি।


এ বিষয়ে চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচন গেছে প্রায় ২ বছর হলো। এখন কেন মামলা?


বিভিন্নজনের ফেসবুক আইডিতে দেখতেছি, আমার বিরুদ্ধে আবারো মামলা। তা কি নিয়ে মামলা করেছে, এখনো অবগত নই। বিভ্রান্ত না হয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।

Tag
আরও খবর