জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ছয় বছর পেরিয়ে গেলেও তাদের প্রত্যাবাসনের বিষয়ে কোনো অগ্রগতি নেই। বরং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিদিন অবনতি হচ্ছে। মাদক ও অস্ত্রের চোরাচালান, অপহরণ এবং চাঁদাবাজির নিয়ন্ত্রণকে ঘিরে আরসাসহ অন্তত ১১টি সন্ত্রাসী গোষ্ঠী সংঘাতে জড়িয়ে পড়েছে। রোহিঙ্গা শিবিরে প্রায়ই খুনের ঘটনা ঘটছে।


এমন এক প্রেক্ষাপটে রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখতে আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের (ইউএনডিএসএস) সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকা বাংলাদেশে আসছেন।


সোমবার কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘের সহকারী মহাসচিব পাঁচ দিনের বাংলাদেশ সফরের সময় কক্সবাজার সফরে যাবেন। তিনি সেখানে রোহিঙ্গাদের পাশাপাশি শিবিরের পরিস্থিতি দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘের কর্মী এবং মানবিক সহায়তায় যুক্ত কর্মীদের সঙ্গে কথা বলবেন। এ সময় তিনি সেখানকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কেমন, সেটা সরেজমিনে জানা–বোঝার চেষ্টা করবেন।





জানা গেছে, জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকা রোহিঙ্গা শিবির পরিদর্শনের পাশাপাশি ঢাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। বিশেষ করে কক্সবাজারের শিবিরের নিরাপত্তা বেশ কিছুদিন ধরে ক্রমেই অবনতির দিকে রয়েছে। রোহিঙ্গাদের দেখভালের বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে বিষয়গুলো নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। তবে এ পর্যন্ত কক্সবাজারের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে আসেননি।


এ দিকে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের ত্রিপক্ষীয় উদ্যোগে প্রত্যাবাসন নিয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতির প্রেক্ষাপটে জাতিসংঘের সহকারী মহাসচিবের সফরটি কৌতুহলোদ্দীপক। কারণ, পশ্চিমা দেশ এবং জাতিসংঘ ত্রিপক্ষীয় উদ্যোগে প্রত্যাবাসনের বিরোধিতা করে আসছে।


সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নানা উদ্যোগের পরও কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের অবনতিশীল পরিস্থিতি ঠেকানো যাচ্ছে না। শিবিরে সক্রিয় আরাকান স্যালভেশন আর্মি (আরসা) আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনসহ (আরএসও) ১১টি সশস্ত্র গোষ্ঠী আধিপত্য বিস্তারের জন্য প্রতিনিয়ত সংঘাতে যুক্ত রয়েছে। গত ছয় বছরে শিবিরে অন্তত ১৭৬ জন খুন হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে রোহিঙ্গা শিবির থেকে বিপুল পরিমাণ দেশি–বিদেশি অস্ত্র উদ্ধারের পাশাপাশি ইয়াবা এবং আইসের মতো মাদক উদ্ধার করা হয়েছে।

Tag
আরও খবর