জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালকের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন

কক্সবাজার জেলায় বহুখাত ভিত্তিক পুষ্টি কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর-এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা সফর করেন।


সফরের দ্বিতীয় দিন প্রতিনিধি দলটি কক্সবাজার জেলার রামু উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত হাঁস-মুরগী পালন বিষয়ক একটি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন, পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের সাথে প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, পাশাপাশি প্রশিক্ষণ পরবর্তীতে তাদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন।


পরবর্তীতে প্রতিনিধি দলটি রামু উপজেলার দারিয়ার দিঘী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন, পরিদর্শনকালে প্রতিনিধি দলটি কমিউনিটি ক্লিনিকে চলমান বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা গ্রহিতাদের সাথে কথা বলেন।


বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ ও কানাডা ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে কক্সবাজার জেলায় বাস্তবায়িত AMAN প্রকল্পের সহযোগিতায় এবং কক্সবাজার সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত কর্মসূচিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে আরো অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডাঃ জুবায়েদা নাসরিন, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এর উপ-পরিচালক ডাঃ নুসরাত জাহান মিথেন এবং ডাঃ নুসরাত জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাহাবউদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, কক্সবাজার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ কনিনিকা দস্তীদার, রামু উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অসীম বরন সেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডাইরেক্টর সায়কা সিরাজ।


এছাড়াও কক্সবাজার জেলা ও রামু উপজেলার সংশ্লিষ্ট সরকারি বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সংশ্লিষ্ট পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর