কক্সবাজার পৌরসভার ৫ বছর মেয়াদের মধ্যে প্যানেল মেয়র হিসাবে প্রথম আড়াইবছর প্যানেল মেয়র-১ পদে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাহউদ্দিন সেতু, প্যানেল মেয়র-২ পদে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু এবং প্যানেল মেয়র-৩ পদে সংরক্ষিত মহিলা ওয়ার্ড (৪, ৫ ও ৬ ওয়ার্ড) এর কাউন্সিলর ইয়াসমিন আকতার দায়িত্ব পালন করবেন।
পরের আড়াইবছর প্যানেল মেয়র-১ পদে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-২ পদে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মনজুর এবং প্যানেল মেয়র-৩ পদে সংরক্ষিত মহিলা ওয়ার্ড (১, ২ ও ৩ নম্বর) এর কাউন্সিলর শাহেনা আকতার পাখি দায়িত্ব পালন করবেন।
সোমবার ১৮ সেপ্টেম্বর কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পৌরসভার সম্মেলন কক্ষে প্যানেল মেয়র নির্বাচনের জন্য অনুষ্ঠিত এক সভায় সমঝোতার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে