জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কুতুবদিয়ায় সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম, পেয়াঁজ, আলু


কক্সবাজারের কুতুবদিয়ায়  ডিম, আলু, পেঁয়াজ, সরকার নির্ধারিত দামের কোন প্রভাব নেই।

শুক্রবার(১৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন বাজারে আগের দামেই সব পণ্য বিক্রি করতে দেখাগেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে, ফার্মের প্রতিটি ডিম সাড়ে ১৩থেকে ১৪ টাকায় বিক্রি হচ্ছে। বাজার ভেদে প্রতিকেজি দেশি আলু ৫৫-৬০ টাকা ও প্রতিকেজি হাইব্রিড আলু ৪৫-৪৮ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭৫-৮০ টাকা।

উপজেলার  সবচেয়ে বড় দুই বাজার বড়ঘোপ ও ধুরুং  বাজারের বেশিরভাগ  ব্যবসায়ী জানেন না,সরকার তিনটি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার বিষয়ে।

বাজারে আসা কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা বলেন,মূলত দাম কম বা বেশিতে ব্যবসায়ীদের কোনকিছু আসে যায়না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্রেতারা,পণ্যের দাম বাড়ানোর খবরের সাথে সাথে বেড়ে যায় দাম,কমানোর খবরে একদিন পেরিয়ে গেলেও কমে না পণ্যের দাম।এতে জরুরী  বাজার মনিটরিং ব্যবস্থার দাবি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) সরকার আলু-পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দেয়। প্রতিপিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে প্রতি কেজি পেঁয়াজ ৬৪-৬৫ টাকা এবং আলুর কেজি ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা।

Tag
আরও খবর