শাহপরীর দ্বীপ থেকে ৪৬৬ ক্যান বিয়ার এবং ৮১ বোতল বিদেশী মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে এঘটনায় কাউকে আটক করতে কোস্টগার্ড সদস্যরা।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি,বিএন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন মিস্ত্রি পাড়া এলাকা দিয়ে মাদক পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর একটি অপারেশন দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়।
এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পাশের লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক তল্লাশি চালিয়ে বেড়ি বাঁধের পাশের জঙ্গলে লুকিয়ে রাখা ৮ টি বস্তা থেকে ৪৬৬ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ৮১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
জব্দকৃত বিয়ার এবং বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
১ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে