জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রামু স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

কক্সবাজারের রামু স্বামীর নির্যাতনে খুরশিদা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।


আজ মঙ্গলবার (১২সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রামু রাজারকুল এলাকায় এই ঘটনা ঘটে।


খুরশিদা আক্তার ওই গ্রামের বোরহান উদ্দিন রানা (৩২) স্ত্রী। নিহত খুশিদা কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল এলাকার আব্দুল শুক্কুরের মেয়ে। ঘটনার পর থেকে স্বামী পলাতক আছে।


নিহত খুরশিদা বেগমের পিতা আব্দুল শুক্কুর বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার মেয়েকে নির্যাতন করে আসছিল বোরহান উদ্দিন ও তার মা বোনরা। স্বামীর মারধর সহ্য করতে না পেরে মাঝেই মাঝেই আমাদের বাড়িতে আশ্রয় নিত । আজ গভীর রাতে ঝগড়ার এক পর্যায়ে বোরহান উদ্দিন তাকে বেধড়ক মারধর করে। আমার মেয়ে প্রতিবারের মত সহ্য করতে না পেরে কল দিয়ে বলে বাবা আমি আর পারছি না।তুমি এসে আমাকে নিয়ে যাও। রাত গভীর হাওয়ায় যাওয়া সম্ভব হয়নি।সকালে যাওয়ার কথা ছিল। আমার মেয়েকে মারধর করছিল মেয়ের চিৎকার মোবাইলে শুনতে পেয়েছিলাম। মারধরের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পিতার আব্দুল শুক্কুরের অভিযোগ করে বলেন, ওর শ্বশুরবাড়ির লোকজন তড়িঘড়ি করে লাশ হাসপাতালে পেলে পালিয়ে যায়। আমার মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ওকে বোরহান হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।


রামু থানার ওসি তদন্ত নাজমুল হুদা বলেন, এক মহিলার মৃত্যুর খবর পেয়েছি।তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদের একটি টিম যাচ্ছে।

Tag
আরও খবর