জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও বাৎসরিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে চলমান পুষ্টি কার্যক্রমকে শক্তিশালীকরণ ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি বিভাগের ২০২৩-২০২৪ অর্থ বছরের বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এবং ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যশনাল -এর কারিগরি সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে ১১ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও ২০২৩-২০২৪ অর্থ বছরের বাৎসরিক পুষ্টি কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মুহম্মদ শাহীন ইমরান, সভায় জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।


এছাড়াও সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডাঃ মোঃ তাহেরুল ইসলাম খান এবং সরকারি পরিচালক ডাঃ নাজিয়া আন্দালিব। অন্যান্যদের মধ্যে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য হিসেবে সভায় জেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, কৃষি সম্প্রসারণ বিভাগ, জেলা প্রাণী সম্পদ বিভাগ, জেলা মৎস্য বিভাগ, জেলা সমাজসেবা বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, জেলা খাদ্য বিভাগ, জেলা শিক্ষা বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, এবং কক্সবাজার জেলার সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন জেসিন্টার ওকেচ, নিউট্রিশন ম্যানেজার, ইউনিসেফ, এবং ইফতিয়া জেরিন, টেকনিক্যাল ম্যানেজার, নিউট্রিশন ইন্টারন্যাশনাল।


সভায় শুরুতে কক্সবাজার জেলার সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ বিপাশ খীসা তার স্বাগত বক্তব্যে কক্সবাজার জেলার পুষ্টি পরিস্থিতির একটি সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং জেলার পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করে।


এছাড়াও তিনি তার বক্তব্যে, জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও উপজেলা জেলা পর্যায়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটিসমূহের কাজকে আরও শক্তিশালীকরণ, বিভিন্ন সরকারি বিভাগের বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের সহযোগিতা প্রদান ও জেলা এবং উপজেলা পর্যায়ে জনগণের পুষ্টি পরিস্থিতির উন্নয়নে মা ও শিশু স্বাস্থ্য, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের স্বাস্থ্য ও কিশোর-কিশোরীদের পুষ্টি পরিস্থিতির উন্নয়নে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন। একই সাথে তিনি তার বক্তব্যে কক্সবাজার জেলা সার্বিক পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সকল অংশীজনের কাজের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন।


সভার দ্বিতীয় অংশে জেলা পুষ্টি সমন্বয় কমিটিতে অন্তর্ভুক্ত বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধিবৃন্দ তাদের ২০২৩-২০২৪ অর্থ বছরের খসড়া বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সকলের সামনে উপস্থাপন করেন পরবর্তীতে সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ এ বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।


এছাড়াও সভায় কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাবৃন্দ তাদের বিভাগের বিগত অর্থ বছরের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। সভায় কক্সবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মুহম্মদ শাহীন ইমরান তার বক্তব্যে বলেন, “সরকার দেশের জনগণ বিশেষ করে নারী, শিশু, কিশোরীদের পুষ্টি পরিস্থিতির উন্নয়নের জন্য ইতোমধ্যে দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা প্রণয়ন করেছে এবং এর সাথে সরকারের ২২টি মন্ত্রণালয় সরাসরিভাবে জড়িত, পাশাপাশি জেলা ও উপজেলা পার্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে পুষ্টি পরিস্থিতির উন্নতি করা সম্ভব।”


জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি তার বক্তব্যে, জেলার সার্বিক পুষ্টির চিত্র উন্নয়নে স্বাস্থ্য বিভাগসহ জেলা পুষ্টি সমন্বয় কমিটিতে অন্তর্ভুক্ত অন্যান্য সকল সরকারি বিভাগ, সিভিল সোসাইটির প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উন্নয়ন সহযোগীদের একযোগে কাজ করার আহ্বান জানান এবং এক্ষেত্রে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


এছাড়াও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জেলা পুষ্টি সমন্বয় কমিটিতে অন্তর্ভুক্ত বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধিবৃন্দকে তাদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার চূড়ান্ত কপি জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও কক্সবাজার জেলার সিভিল সার্জন বরাবর জমা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tag
আরও খবর