জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কুখ্যাত ডাকাত ও হত্যা মামলার আসামী আলী হোসেন, প্রকাশ ডাকাইত্যা আলী হোসেন জেলহাজতে।

আদালতে মিথ্যা মামলা করায় ও কোর্টে মিথ্যা স্বাক্ষ্য দেওয়ায় উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন এর সোনাই ছড়ি গ্রামের কুখ্যাত ডাকাত, হত্যা মামলার আসামী আলী হোসেন, প্রকাশ ডাকাইত্যা আলী হোসেন জেলহাজতে। আজ সোমবার অতি. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন।


জানা যায় ২০০২ সালে বৈদ্যুতিক শট সার্কিটে আলী হোসেন এর বাড়িতে আগুন লাগে কিন্তু তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে উখিয়া থানায় এলাকার কিছু নিরিহ মানুষকে জড়িয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন যাহার মামলা নং জি.আর.-৮৭/। সেই ২০০২ সাল থেকে মামলাটি বিচারাধীন ছিল এবং অত্র মামলার বাদী ২০০৫ সালে আদালতে হাজির হয়ে স্বাক্ষী প্রদান করেন। দীর্ঘ ২১ বৎসর পর সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন বাদী বুঝতে পারেন যে তার দায়ের করা মিথ্যা মামলা থেকে আসামীরা খালাস পেয়ে যাবে তখন তিনি আরো একটি মিথ্যার আশ্রয় নেয়। তিনি গত ২৮ আগষ্ট ২০২৩ তারিখ উক্ত আদালতে একটি আবেদন দাখিল করেন যে উক্ত বাদীর যে সাক্ষ্য আদালতে দেওয়া হয়েছে সেই সাক্ষ্য বাদী আলী হোসেন দেয় নি। উক্ত আবেদন শুনানির জন্য আদালত আর একটি তারিখ নির্ধারণ করেন কিন্তু ওই দিন বাদী তার আবেদনের পক্ষে কোন সাক্ষ্য প্রমাণ উত্থাপন করতে পারেন নি এবং এই বাদী আলী হোসেন কোর্টে সাক্ষ্য দেন আর তার স্বাক্ষর রয়েছে। ওই দিন আদালত বাদীকে মিথ্যা আবেদন দাখিল করায় আর আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করায় জবাব দাখিল করতে বলেন। কিন্তু বাদী কোন জবাব দাখিল করতে পারেনি আর আদালত মামলাটি রায়ের পর্যায়ে নিয়ে যায়। গত ০৫ সেপ্টেম্বর ২০২৩ আদালত মামলার রায় প্রকাশ করেন, সকল আসামীকে খালাস দেন আর বাদীকে ফো:কা: এর ৪৮৫ ধারা মতে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। আজ উক্ত রায়ের বিরুদ্ধে একই আদালতে বাদী আলী হোসেন আপিলের শর্তে জামিন এর আবেদন করলে আবেদন না মঞ্জুর করে আদালত আলী হোসেন কে জেল হাজতে পেরনের আদেশ প্রদান করেন।


উল্লেখ্য যে এই আলী হোসেন তার স্ত্রীর স্বাভাবিক একটি মৃত্যু কে পুজি করে এলাকার নিরিহ কিছু মানুষকে আসামী করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছিল কিন্তু সেই মামলার স্বাক্ষর অস্বীকার করে সে একই বিষয়ে আদালতে আর একটি মামলা দায়ের করেন পরে আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে সকল আসামিকে খালাস প্রদান করেন।


মুলত আলী হোসেন একজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত এবং মামলাবাজ মানুষ। আদালতের এই রায়ে এলাকাবাসী ভীষণ সন্তুষ্টি প্রকাশ করেন।

Tag
আরও খবর