জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে অর্ধলক্ষ ইয়াবা পাচারের মামলায় ৩ আসামীর যাবজ্জীবন

৫০ হাজার ইয়াবা পাচারের মামলায় ৩ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।


কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা রোববার (১০ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।


দন্ডিত আসামীরা হলো : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের আলী আহমদের পুত্র ফরিদ আলম, একই উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল গ্রামের আকবর হোসেনের পুত্র মোঃ জাফর আলম এবং টেকনাফের দমদমিয়া ২৭ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-বি এর মো: আলমের পুত্র পুরাতন রোহিঙ্গা মোঃ জুবায়ের।


রায় ঘোষণার সময় আসামী ফরিদ আলম ও জাফর আলম আদালতে উপস্থিত ছিলেন এবং দন্ডিত অপর আসামী রোহিঙ্গা মোঃ জুবায়ের পলাতক রয়েছে।


রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোঃ আহমেদ কবির এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট সাঈদ হোসাইন মামলাটি পরিচালনা করেন।





মামলার সংক্ষিপ্ত বিবরণ :


২০২০ সালের ১ জুলাই রাত ১২ টা ১৫ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা জাদিমুড়া কক্সবাজার-টেকনাফ সড়কের পূর্ব পাশে ওমরখাল ব্রীজের উত্তর পাশে র‍্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে ফরিদ আলম, জাফর আলম, রোহিঙ্গা মোঃ জুবায়েরকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় র‍্যাব-১৫ এর এসআই মীর মোহাম্মদ সেলিম বাদী হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার টেকনাফ থানা মামলা নম্বর : ০২, তারিখ : ০১/০৭/২০২০ ইংরেজি, যার জিআর মামলা নম্বর : ৫৩৯/২০২০ ইংরেজি (টেকনাফ) এবং এসটি মামলা নম্বর : ৪৩/২০২২ ইংরেজি।


বিচার ও রায় :


মামলাটি বিচারের জন্য ২০২২ সালের ১৫ মার্চ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামীদের পক্ষে তাদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ বিচারের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য রোববার দিন ধার্য্য করা হয়।


রায় ঘোষণার দিনে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(গ)/৪০ ধারায় আসামী ফরিদ আলম, জাফর আলম, রোহিঙ্গা মোঃ জুবায়েরকে দোষী সাব্যস্থ করে তাদের যাবজ্জীবন কারাদন্ড, একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Tag
আরও খবর