কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন শৃংখলা কমিটির সভা।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভায় অবৈধভাবে বাস কাউন্টার,টোল আদায়,বালু উত্তোলন, দখলদারদের উচ্ছেদসহ শহরের বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা মনিটরিং,চোরাচালান মামলা মনিটরিং,,জেলা চোরাচালান বিরোধী টাস্কফোর্স কমিটিসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
পরে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন,ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি জেলাব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো ইয়ামিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,পৌর মেয়র মাহবু্ুবুর রহমান চৌধুরী,সিভিল সার্জন ডা বিপাশ খীসাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
১ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে