জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ার শিক্ষক এস এম কামাল উদ্দিন অবসর জনিত বিদায়ে সংবর্ধিত

দীর্ঘ কাল শিক্ষকতা শেষে অবসর নিলেন উখিয়ার পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম কামাল উদ্দিন।


শনিবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী পাতাবাড়ি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গুণি এই শিক্ষকের অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।


বক্তব্যে তিনি বলেন, ” শিক্ষকরা জাতি গড়ার কারিগর, উখিয়ায় প্রাথমিক শিক্ষার প্রসারে এস এম কামাল উদ্দিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।”


অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংবর্ধিত অতিথি শিক্ষক এস এম কামাল উদ্দিন তাঁর কর্মজীবনের সহকর্মী সহ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন।

আলোচনা সভার পাশাপাশি সংবর্ধিত অতিথি কে মানপত্র ও সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।


এসময় উদ্বোধকের বক্তব্য রাখেন উখিয়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহাদত হোছাইন আখন্দ ও স্বাগত বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।


বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান খাঁন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আলী আহমেদ অনিক, ইউ আর সি ইনস্ট্রাক্টর অশোক কুমার আচার্য্য, বাংলাদেশ প্রাঃ শিঃ সমিতি সাবেক সভাপতি এম শামশুল আলম, উখিয়া কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অজিত দাশ, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া কলেজের অধ্যাপক তহিদুল আলম তহিদ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমদ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, ,ভালুকিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার সহ আরো অনেকে।


উখিয়া উপজেলার পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আদিত্য বড়ুয়া রাহুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পোস্ট মাস্টার এসএম জসিম।

Tag
আরও খবর