জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৭

কক্সবাজারের সদর থানাধীন খুরুশকুলের কুলিয়াপাড়ায় দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।


বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়েছে।


এ সময় ১টি রামদা, ২টি কিরিচ, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি টর্চ লাইট, ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড এবং নগদ এক হাজার পঁচিশ টাকা উদ্ধার করা হয়।


আটককৃতরা হল- কক্সবাজার শহরের পিটি স্কুল এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন (২৮), পেশকারপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে নুরুল ইসলাম রাকিব (২২), লোহাগাড়ার চুনতি এলাকার মৃত ছাদেক ওরফে আমির হামজার ছেলে আব্দুল খালেক প্রকাশ রুবেল (২৭), কক্সবাজার ভারুয়াখালী চরপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. আলম মিয়া (২০), বাদশা ঘোনা এলাকার মৃত মো. মনিউল্লার ছেলে মো. আব্দুল্লাহ (২০), পাহাড়তলী এলাকার শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩) ও বাদশাঘোনা এলাকার কবির হোসেনের ছেলে রবিউল হাসান (১৯)।


র‌্যাব ১৫’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা সূত্রে র‌্যাব জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন ১০নং খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকায় কক্সবাজার কমার্স কলেজ সংলগ্ন খুরুশকুল রাস্তার মাথা হইতে টাইম বাজারগামী পাকা রাস্তার পূর্ব পাশে জনৈক আলমগীরের বসত বাড়ির সামনে একটি ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে।


উক্ত গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে রাত পৌনে ৩টার সময় র‌্যাব-১৫ উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।


এ সময় ডাকাত চক্রটি র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিক-বিদিক দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে চক্রের ৭ জনকে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয়।


পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ডাকাত চক্রের হেফাজত হতে সর্বমোট ১টি রামদা, ২টি কিরিচ, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি টর্চ লাইট, ৪টি মোবাইল ফোন, ৪টি সীম কার্ড এবং নগদ ১,০২৫ টাকা উদ্ধার করা হয়।


র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- দেশীয় অস্ত্র-শস্ত্রসহ উক্ত স্থানে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। ইতিপূর্বে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে পর্যটকসহ স্থানীয় জনসাধারণকে অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। আটককৃত অনেকের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় অস্ত্র আইন, ডাকাতি প্রস্তুতি, মাদক, চুরিসহ কমপক্ষে এক ডজন মামলা রয়েছে। এসব মামলায় তারা একাধিকবার আটক হয়েছিল বলে জানান র‌্যাব।


র‌্যাব ১৫’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আরও জানান,উদ্ধারকৃত আলামতসহ ধৃত ডাকাত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

Tag
আরও খবর