জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কুতুবদিয়ায় গ্রামবাসীর চলাচলে সাঁকোর স্থলে পেল দৃষ্টিনন্দন ব্রীজ

এটা কোন মহাসড়কের ব্রিজ নয়, দুই গ্রামের সংযোগ ব্রিজ। দুই শতাব্দী ধরে এ দুই ইউনিয়নের দু’টি গ্রামের মানুষ যুগের পর যুগ ধরে পিলটকাটা খালে নৌকা দিয়ে যোগাযোগ মাধ্যম ছিল। ছিল না চলাচলের রাস্তা। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর এ খালের উপর এলাকার লোকজন নিজের উদ্যাগে বাঁশের সাঁকো তৈরী করে চলাচল উপযোগী করে। এ দ্বীপে বৃটিশ শাসন আমল থেকে অনেক স্থাপনা নির্মাণ করলেও এ সাঁকোর উপর ব্রিজ নির্মাণের কোন পরিকল্পনা হাতে নেয়নি কোন সরকার।


যুগের পর যুগ অতিক্রম হলেও দুই গ্রামের মানুষের দুঃখ শেষ হয়নি। শুধু শুনে আসতো সাঁকোর স্থলে ব্রিজ হবে। এ সাঁকোটি কোথাও নয় এটি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ঠান্ডা চৌকিদার পাড়া হতে কৈয়ারবিল ইউনিয়নের ডিংগাভাংগা এলাকায় পিলট কাটা খালের উপর।


গত জাতীয় সংসদ নির্বাচনে কুতুবদিয়া মহেশখালী আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক এমপি প্রতিশ্রুতি দিয়েছিল সাঁকোর স্থলে ব্রিজ নির্মাণ করবে। নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রচেষ্ঠায় সরকারের উন্নয়নের অংশ হিসেবে লেমশীখালী ইউনিয়ন ও কৈয়ারবিল ইউনিয়নের সংযোগ ঠান্ডা চৌকিদার সড়কটির পিলট কাটা খালের উপর ব্রিজ নির্মাণ করা হয়।




মতির বাপের পাড়ার বাসিন্দা স্কুল পড়ুয়া শিক্ষার্থী ফারজানা ইয়াছমিন নতুন ব্রিজ দিয়ে হাটতে পেরে খুশিতে কান্নায় ভেঙে পড়ে। যুগ যুগ ধরে তাদের পরিবারবর্গের দুর্ভোগের শেষ ছিল না। একটু বৃষ্টি হলে সাঁকোটি ডুবে যেত। বাড়ি থেকে নৌকায় চড়ে স্কুলে যাওয়া আসা করা লাগতো। কত বই পানিতে পড়ে গেছে। ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে।


কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আজমগীর মাতবর বলেন, লেমশীখালী ইউনিয়নের ঠান্ডা চৌকিদার পাড়া, মতির বাপের পাড়াসহ পাঁচ গ্রামের মানুষ ঠান্ডা চৌকিদার সড়কের সাঁকোর উপর দিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ কাজে এবং হাট বাজারে যাতাযাত করতো। বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নে এ সড়কের উপর উন্নয়নের ছোঁয়া লেগে সাঁকোর স্থলে দৃষ্টিনন্দন ব্রিজ হয়েছে। সড়ক সংস্কার ও ব্রিজ নির্মাণ হওয়ায় দুই গ্রামবাসী মহা খুশি। এমনকি বিকাল হলে লোকজন মুক্ত বাতাস উপভোগ করতে এ ব্রিজের উপর ভীড় জমায়।


কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, এক সময় দুই গ্রামের মানুষের দুর্ভোগের শেষ ছিল না। একটু বৃষ্টি হলেই সাঁকোটি ডুবে যেত। নৌকা দিয়ে চলাচল করতে হতো এলাকাবাসীর। দুই গ্রামের মানুষের দুর্ভোগ চোখের সামনে পরির্তন।


এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কফিল উদ্দিন কবির জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) অধীনে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ৬০মিটার আরসিসি গাডার ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

Tag
আরও খবর