জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে মা-ছেলেকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় চাঁদা না দেয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি কামালকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব।


আসামি হলেন, টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পানখালী ভিলেজার পাড়ার ছৈয়দ আহমদের ছেলে কামাল উদ্দিন (৪০)।


র‌্যাব-১৫ কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী ভিলেজার মুরা এলাকায় মোঃ কামাল প্রায় সময়ই ভিকটিম হোসনে আরা এর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় ধারালো অস্ত্র নিয়ে ভিকটিমের উপর হামলা চালায়। এসময় ভিকটিম হোসনে আরা, তার ছেলে মঈনুদ্দিন বাপ্পী ও মেয়ে সানজিদা গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদেরকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলেও অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এর প্রেক্ষিতে টেকনাফ থানায় একটি এজাহার দায়ের করা হয়, যার মামলা নং ২২(৯)২৩, ধারা-১৪৩,৩২৩, ৩২৪,৩২৫,৩২৬,৫০৬,৩০৭,৩৮৫,৩৭৯ পেনাল কোড ১৮৬০।



উক্ত ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‌্যাব-১৫ কক্সবাজার গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে আসামিকে গ্রেফতার করতে তৎপর থাকে এবং বিভিন্ন অভিযানের পরিকল্পনা করে।


এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় অভিযান পরিচালনা করে এবং র‌্যাব ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত কামাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে স্থানীয় নিরীহ লোকজনের কাছ থেকে প্রতিনিয়ত জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে হামলা, মারধর করে জিম্মি করে রাখে বলে জানা যায়।


তিনি আরো জানান,আটককৃত আসামীর পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর