জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিয়ার ও মদসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।


আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড, লম্বাবিল, তেচ্ছি ব্রীজ এলাকার কোরবান আলীর ছেলে আহম্মদ হোছন (৩৫) এবং

সৈয়দ আকবরের ছেলে মোহাম্মদ হেলাল উদ্দিন (২৫)।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছি ব্রীজ এলাকায় কতিপয় মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ২টি প্লাষ্টিকের বস্তা ফেলে কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদেরকে ফেলে যাওয়া প্লাষ্টিকের বস্তার ভেতরে মাদকদ্রব্য রয়েছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ২টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে সর্বমোট ৬০ক্যান বিদেশী বিয়ার (৪২টি ক্যানের গায়ে ইংরেজীতে ANDAMAN GOLD 5% ALC, LAGER BEER, PRODUCT OF MYANMAR ও ১৮ ক্যানের গায়ে LA CERVEZA ESPECIAL EXTRA LAGER BEER el Diablo SUPER STRONG BREW 12% vol ALC, BREWED AND CANNED UNDER LICENSE OF CASA DEL SOL USA. FOR EXPORT ONLY লেখা আছে) এবং ৫৫টি বিদেশী মদের কাঁচের বোতল (৩০টি বোতলের ছিপির গায়ে ইংরেজীতে MANDALAY DISTILLERY MYANMAR, ৭টি বিদেশী হুইস্কি কাঁচের বোতলের ছিপির গায়ে GLAN MASTER FINEST WHISKY ও ১৮টি বোতলের ছিপির গায়ে ইংরেজীতে GR লেখা আছে) উদ্ধার করা হয়।


এছাড়াও আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই অজ্ঞাতনামা ২/৩ জন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে আটককৃত ব্যক্তিরা স্বীকার করে।


আটককৃত মাদক কারবারীরা জানায়, তারা এবং অজ্ঞাত পলাতক আসামী বিদেশি বিয়ার ও মদ বেশি দামে বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত বিয়ার ক্যান ও মদসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানা যায়।


তিনি আরও জানান, উদ্ধারকৃত বিদেশি বিয়ার ও মদসহ আটককৃত ব্যক্তিদের এবং অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর