জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শিশু অপহরণের ঘটনায় ৩ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত চার বছরের শিশু রায়হান উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। এতে এক নারীসহ তিন রোহিঙ্গাকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।


মামলার আসামিরা হলেন- টেকনাফের মোছনি রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর সি-ব্লকের মো. আমিনের ছেলে সাদেক হোসাইন ও মেয়ে রোকসানা এবং একই ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে আমির ফয়সাল।


উদ্ধারকৃত শিশু রায়হান উখিয়ার ক্যাম্প-১৬ এর এ/১ ব্লকের আবু জাফর ও রেহেনা বেগমের ছেলে।


উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গত ৩০ আগস্ট বেলা ১১টার দিকে অপহরণ চক্রের মূলহোতা সাদেক ও ফয়সাল রোহিঙ্গা ক্যাম্প-১৬ থেকে ঐ শিশুকে অপহরণ করেন। পরে শিশুটির কান্নার শব্দ শুনিয়ে তার বাবা-মায়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঐ শিশুর মা রেহেনা বেগম। এরপর রোববার ভোরে অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী সাদেককে জামতলী থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, মোছনি রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক থেকে অপহরণ চক্রের সদস্য রোকসানার কাছ থেকে রায়হানকে উদ্ধার করা হয়। একইসঙ্গে রোকসানাসহ আরো একজনকে আটক করা হয়।


তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে রোববার রাতেই মামলা করা হয়েছে।

Tag
আরও খবর