জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় বিট কর্মকর্তাকে টাকা দিলে গড়ে উঠে অবৈধ স্হাপনা, বৈধতা মিলে পাহাড় কাটার

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের পালংখালী মোছারখোলা বনবিটের আওতাধীন বনভূমিতে অবৈধ স্হাপনা, বনভূমি দখল করে বিক্রি, পাহাড় কেটে মাটি পাচারের বৈধতা দেন বিট কর্মকর্তা বেলাল হোসেন।এসব অপরাধ করতে বিট কর্মকর্তার চাহিদামত টাকা দিলে বৈধতা দিয়ে থাকে।টাকার বিনিময়ে সরকারি বনাঞ্চলে অবৈধ স্থাপনা নির্মান সহ নানান অপরাধে সহযোগিতা করলেও উর্ধবতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেন না।


অনুসন্ধানে উঠে আসে,মোছারখোলা বনবিটের চিহ্নিত ভুমিদস্যু, গাছ খেকো,বনভূমি ও দখলকারীদের সাথে বিট কর্মকর্তা বেলাল মোটা অংকের টাকার বিনিময়ে তাদের সাথে আতাঁত করে সরকারি সম্পদ ধ্বংস করে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।মোছারখোলা বিটের জামবনিয়া,মোছারখোলা,ছোয়ানখালী সহ বিভিন্ন স্হানে বনভূমিতে স্থাপনা নির্মান,পাহাড় কেটে মাটি পাচারে সহযোগিতা করে সরকারি বনভুমিকে বিরানভুমিতে পরিনত করে আসছে।



অনুসন্ধানে আরও উঠে আসে,সামাজিক বনায়ন ও সুফল প্রকল্পের বাগানে চারা রোপন করতে পাশ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প থেকে শ্রমিক এনে বাগানের কাজ করা হয়।বাগানের জঙ্গল কাটা ও পরিচর্যা এই রোহিঙ্গা শ্রমিক দিয়ে করানো হয়।বাগানে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করানোর ফলে স্হানীয় লোকজন বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন সচেতন মহল।



সরজমিনে গিয়ে বনভূমি দখল করা বাড়ি নির্মাণকারীদের কাছে জানতে চাইলে তারা বলেন,আমরা বিট অফিসারকে টাকা দিয়ে স্থাপনা নির্মান কাজ শুরু করেছি। এখানে আমাদেরকে বাধা দেওয়ার কেউ নেই। যেহেতু বন বিভাগের সাথে আমাদের ঠিকঠাক আছে।বনবিভাগকে টাকা দিলে আর কোন সমস্যা হয়না।অন্যদিকে পাহাড় খেকোরাও একই কথা জানান,বিট কর্মকর্তাকে ম্যানেজ করে আমরা মাটি পাচার করছি।তাকে ম্যানেজ না করলে তো এভাবে পাহাড় কেটে মাটি পাচার করতে পারতাম না।


সরেজমিনে গিয়ে আরও জানা যায়, মোছারখোলা বিটের আওতাধীন হাতির অভয়ারণ্যে বিশাল আকারে বনভূমি বিভিন্ন লোকজন দখল করে রেখে মাছ চাষ,নিজস্ব বাগান সহ মোটা অংকের টাকার বিনিময়ে খন্ড খন্ড করে বনভূমি বিক্রি করছে।এসব করার জন্য তাদের কাছ থেকে চুক্তিভিত্তিক মোটা অংকের টাকা হাতিয়ে নেয় বিট কর্মকর্তা বেলাল।



এবিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা হাজী মো:শফিউল আলম বলেন,আমরা তদন্ত করে খুব শীগ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

Tag
আরও খবর