জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পেকুয়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলা,আহত-১৪

কক্সবাজারের পেকুয়ায় এক ইউপি সদস্যের নেতৃত্বে গ্রামবাসির ওপর হামলা চালানো হয়েছে। এসময় নারী,শিশুসহ উভয় পক্ষের অন্তত ১৪জন আহত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকায় এঘটনা ঘটে।


আহতরা হলেন,একই এলাকার মৃত পেঠানের ছেলে হাবিব উল্লাহ (৫০), মৃত বদিউল হকের ছেলে মুস্তাফিজ (১৯),স্ত্রী আমেনা বেগম (৪৮), মৃত.নুরুল হকের ছেলে নবির হোসেন ওরফে নুরুল হুদা মাঝি (৪০) ,তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৩৪), মাহমুদুল করিমের ছেলে কবির হোসেন (৪০),মৃত লাল মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৬০), আবদুল হকের স্ত্রী আলিমুন্নেছা (৫০),মৃত.কালা মিয়ার ছেলে মাহমুদুল করিম (৪০), কবির হোসেনের ছেলে ৫ম শ্রেণীর শিক্ষার্থী শাহদত হোসেন (১৩),শহর আলীর ছেলে জাকের হোসেন (৪৫),জাবের আহমদ (৪০),আবুল কালাম (৫৫), তাঁর ছেলে ৫ম শ্রেণীর শিক্ষার্থী জিয়াবুল করিম (১৩),আব্দুল জব্বারের ছেলে আইয়ুুব আলী ও মো.হানিফের স্ত্রী জোৎস্না আক্তার। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


এদের মধ্যে মুস্তাফিজ ও নবীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আহত হাবিব উল্লাহ, নুর মোহাম্মদ বলেন, নতুনঘোনা জামে মসজিদের জায়গা নিয়ে স্থানীয় ইউপি সদস্য হোসাইন শহীদ সাইফুল্লাহর সাথে গ্রামবাসির বিরোধ চলে আসছিল। সে মসজিদের জায়গা জবর দখলের চেষ্টা করছে। মসজিদ পরিচালনা কমিটি সদস্য ও নিরহ ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করে ৬জনকে জেলেও পাঠায় সাইফুল মেম্বার। কয়েকদিন আগে সাইফুল মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসি মানববন্ধনও করেছে। এনিয়ে গ্রামবাসির সাথে তাঁর বিরোধ চরম আকার ধারণ করে। এর জেরে সকালে সাইফুল মেম্বারের নেতৃত্বে তাঁর ভাই মিজবাহ,পিতা কামাল হোসেন,জাকের হোসেন,আইয়ুব আলী,কালু,আব্দু জাব্বার,জসিম,দিদার,রুহুল কাদের,আবুল কালাম, মোজাহের বাচ্চু, আরিফ,আবদুর রহমান ফকিরসহ ২০-২৫ জনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসির ওপর হামলা চালায়। এসময় তাদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ ৯জন গুরুতর জখম হন।


ইউপি সদস্য হোসাইন শহীদ সাইফুল্লাহ বলেন, জমি তাঁর কেনা সম্পত্তি। তাঁর নামে দলিল ও খতিয়ান সৃজন রয়েছে। মসজিদকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার জায়গা গ্রাস করতে চায় মাহমুদুল করিম,আবদুল হক, নুরুল হুদা গং। সকালে নতুনঘোনা স্টেশনে বৈঠকের কথা বলে আমার লোকজনের ওপর হামলা চালায়। এসময় তাঁর পক্ষের ৫জন আহত হন।


এদিকে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে দুপক্ষের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর