জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নিখোঁজ জেলের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২ ই সেপ্টেম্বর) কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণের সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।


ওই জেলের নাম মোঃ আলম (৪৩)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যার পাড়া গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে।


পুলিশ জানায়, ট্রলারটি ২৮ আগষ্ট সকালে ১০ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যায়। ৩০ আগষ্ট মাছ ধরা শেষে তীরে রওনা দেওয়ার পথে লাসপাতা নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। ৮ জনকে দেলোয়ারের মালিকানাধীন ট্রলার উদ্ধার করলে ট্রলারের মাঝি মোঃ আলম ও মাল্লা মঈনুদ্দিন (২৩) নিখোঁজ হয়। শুক্রবার মাল্লা মঈনুদ্দিনের লাশ ডুবে যাওয়া ট্রলারের ভিতরে পান। আজ শনিবার কুতুবদিয়ার চ্যানেলের দক্ষিণে মাঝি মোঃ আলমের মরদেহ ভাসমান অবস্থায় কোস্টগার্ড উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন।



কুতুবদিয়া থানার তদন্ত ওসি কানন সরকার জানান , শনিবার উত্তর ধূরুং ইউনিয়নের মোঃ আলম (৪৩) নামের এক নিখোঁজ জেলের অর্ধ-গলিত ভসমান মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া মরদেহ থানায় আনা হয়েছে। পরবর্তীকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Tag
আরও খবর