জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঈদগাঁওতে চোরাই গাছসহ ডাম্পার জব্দ : আটক-৩

কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদে অভিযান চালিয়ে ৫০ ফুট চোরাই গাছসহ একটি ডাম্পার জব্দ করেছে পুলিশ। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে চালকসহ ৩ জনকে ধৃত করা হয়।



শুক্রবার ( ১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বর্ণিত ইউনিয়নের বোয়াল খালী রাস্তার মাথা নামক স্থান থেকে এ গাছ গুলো জব্দ করা হয়। পরে বন আইনের প্রক্রিয়ার জন্য গাছ ও ডাম্পারটি বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে। আটক ডাম্পার চালক নুরুল আমিনকে পূর্বের একটি মামলায় আদালতে সোপর্দ করেছে। অপর দু’জন থেকে বাবুল নামের এক শ্রমিককে ছেড়ে দেয়া হয় । অন্য দুইজনের বিরুদ্ধে বন আইনের মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির।


জানা যায়, ঘটনার সময় নাপিত খালী বিটের আওতাধীন সামাজিক বনায়ন থেকে প্রায় ৫০ ফুট চিকন পাতা গাছ কেটে পাচার করছিল একটি সিন্ডিকেট। এমন সময়ে আরকান সড়কে থানা পুলিশের ডিউটিরত পুলিশ সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে তাদের চাপা দিয়ে আঘাতের চেষ্টা করে গাছ পাচারকারীরা। এক পর্যায়ে পুলিশের ৩ টি টিম গাড়িটি ধাওয়া করে বোয়াল খালী রাস্তার মাথা নামক স্থান থেকে জব্দ করতে সক্ষম হয়। পরে বন বিভাগকে খবর দিলে বিকেলে সংশ্লিষ্ট বন কর্মকর্তার এসে আইনী প্রক্রিয়ার জন্য জব্দকৃত গাছ ও ধাম্পারটি নিয়ে যায়।


স্থানীয়রা জানান, বন বিভাগকে ম্যানেজ করে সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচার ও বিক্রি করে আসছিল কয়েকটি সিন্ডিকেট। তারই ধারাবাহিকতায় গতকালও নুরুল হক নামের এক ব্যক্তির ডাম্পার যোগে গাছ পাচারের সময় ধৃত করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার সাব ইন্সপেক্টর (এসআই) কাজী গোলাম মহি উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে গাছ ও ডাম্পারটি জব্দ করা হয়। একই সাথে ৩জনকে ধৃত করা হয়েছে। মানবিক বিবেচনায় একজন দিনমজুরকে ছেড়ে দেওয়া হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা। অপর দুইজনের বিরুদ্ধে বন আইনের মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির।

Tag
আরও খবর