জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কুতুবদিয়ায় স্কুল ছাত্রীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

কুতুবদিয়ায় বসতঘরে ডুকে মোনতাহা মনি নামে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে টাকা ও স্বর্ণ অলংকার লুটের ঘটনা ঘটেছে।


শুক্রবার (১ সেপ্টেম্বর ) রাত ৮টায় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নে মশরফ আলী পাড়ার মোহাম্মদ হাছান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে মোহাম্মদ হাছান আলীর স্ত্রী পাশের নলকুপে পানির জন্য গেলে হাছান আলীর ভাই মোহাম্মদ হোছনের ছেলে মোহাম্মদ ফোরকান (২৫) বাড়িতে ডুকে আলমিরা ভেঙে টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যাওয়ার সময় ঘরে পড়তে বসা মোনতাহা দেখে ফেললে তাকে এলোপাতাড়ি কুপিয়ে বাড়ি নির্মাণের জন্য রাখা নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।


স্থানীয়রা মোনতাহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নব বেগম তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


মোনতাহা মনি পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।


আহত মোনতাহা মনির বড় ভাই সালাউদ্দিন জানান, আমার পিতাসহ আমরা তিন ভাই বড়ঘোপ হোটেল ব্যবসা করি, বাড়িতে আমার মা ও ছোট বোন থাকে, নতুন বাড়ি নির্মাণ করার জন্য ৩ লাখ ৭০ হাজার টাকা বাড়ির আলমিরাতে ছিল। বাড়িতে টাকা ছিল তা ফোরকান জানতে পারে। আমার মায়ের অনুপস্থিতিতে বাড়িতে ডুকে আমার ছোট বোনকে কুপিয়ে রক্তাক্ত করে টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যায়।


স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোনতাহা মনিকে কুপিয়েছে তার চাচাত ভাই ফোরকান। মেয়েটির অবস্থা আশ্ঙকাজনক তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর