জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার(৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন উপস্থিত ছিলেন।


কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্যে বলেন,” বিশ্বের ১০টি দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। জলবায়ু পরিবর্তন সহ ভৌগোলিক নানা কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। বিশেষ করে বঙ্গোপসাগরের নিকটবর্তী কক্সবাজার জেলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ঝুঁকি মোকাবিলায় পূর্বাভাসের ফলে বর্তমানে আগে থেকে সচেতন হওয়া যায়। এ কর্মশালার মাধ্যমে কক্সবাজার তথা উখিয়া উপজেলার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে অংশগ্রহণকারীরা আন্তরিকতার সাথে স্ব স্ব এলাকায় কাজ করবেন বলে আশাবাদী।”





কর্মশালার প্রধান আলোচ্য বিষয়বস্তু ছিলো দুর্যোগ পূর্বাভাসের ব্যাখ্যা ও অনুধাবন। <span;>ইউএনডিপির সহযোগিতায় ও ব‍্যুরো অফ পপুলেশন, রিফিউজি এন্ড মাইগ্রেশন(পিআরএম) অফ দি ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট(ডিওএস) এর অর্থায়নে প্রশিক্ষণটি আয়োজন করেন রিজিওনাল ইন্টেগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)।


শুরুতে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন সজীব। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নে যারা কাজ করছে তাদের ধন্যবাদ জানান এবং আগাম সতর্কবার্তার ভিত্তি করে সঠিক পদক্ষেপ গ্রহণের ফলে ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড় মোখায় সরকারের সাফল্য তুলে ধরেন। পূর্বাভাসের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকখানি কমিয়ে আনা সম্ভব বলে তিনি জানান।


প্রশিক্ষণে পূর্বাভাসের অনিশ্চয়তা এবং কিভাবে সেই অনিশ্চয়তা কমিয়ে আনা সম্ভব তা নিয়ে বিস্তারিত ধারনা প্রদান করেন রাইমসের কান্ট্রি প্রোগ্রাম রাইহানুল হক খান। সাইক্লোন সিগনাল সিস্টেম, সাইক্লোনের বিভিন্ন সিগনাল কি বোঝায় এবং করণীয় বিষয়ে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান। আগাম বার্তা বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে বিশদ উপস্থাপনা করেন রাইমসের সিনিয়র সিস্টেম ডেভেলপার মো. মবিনুর রহমান এবং টেকনিক্যাল অফিসার সৈয়দা সাবরিনা সুলতানা। এছাড়া প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ইউএনডিপি এর ডিআরএম এনালিস্ট ওবায়দুল ইসলাম মুন্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি সচিবগণ ও জনপ্রতিনিধিবৃন্দ।

Tag
আরও খবর