জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

দুই লাখ টাকার মুক্তিপণে ছাড়া পেলো অপহৃত দুই যুবক

ঈদগাঁও – ঈদগড় সড়কের পানের ছড়া ঢালা এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে সংঘবদ্ধ অপহরণকারী চক্র। সোমবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, পরদিন মঙ্গলবার সকালে অপহরণের কথা পরিবারকে জানিয়ে দুই লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

অপহৃত দুই যুবক হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তিতারপাড়া ৬নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে নুরুল মোস্তফা (২৩) ও বাইশারী লম্বাবিল এলাকার সিদ্দিক আহমদের ছেলে রাশেদুল ইসলাম (২৩)।


নুরুল মোস্তফা ও রাশেদুল ইসলামের পরিবারের দাবি করেন, সোমবার রাতে চট্টগ্রাম থেকে ঈদগাঁও হয়ে ঈদগড় – ঈদগাঁও সড়ক দিয়ে বাইশারীতে আসছিল তারা। পথিমধ্যে রামু উপজেলার দুর্গম ঈদগড়ের ঢালায় আসামাত্রই অস্ত্রধারী ১০-১২ জনের সংঘবদ্ধ অপহরণকারীরা সড়কে ব্যারিকেড দিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলটি গতিরোধ করে। এসময় সংঘবদ্ধ শসস্ত্র সন্ত্রাসীরা ২ যুবককে অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় নিয়ে গেলেও মোটরসাইকেলের ড্রাইভার সাইফুল কে ছেড়ে দেয় অপহরণকারীরা।


তারা আরও জানান, মঙ্গলবার অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোবাইল থেকে পরিবারের সদস্যদের ফোন করে ২ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন। এই মুক্তিপণ দিতে অপারগতা প্রকাশ করলে মঙ্গলবার অপহৃত ২ যুবককের লাশ নিয়ে যাওয়ার কথা বলে হুমকি দেয় অপহরণকারীরা।

অপহরণের বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুলের কাছে জানতে চাইলে তিনি জানান, লোকজন বলতেছে অপহরণ হয়েছে। যেখানে অপহরণের কথা বলা হচ্ছে, সেখানে পুলিশের টহল ছিল রাত ১২ টা পর্যন্ত। তাই অপহরণের বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারছিনা।


এব্যাপারে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন- ডাকাতি, অপহরণ হওয়ার ঘটনাটি তিনি অবগত নয়। তিনি আজ রামু থানার ওসির চেয়ারে বসেছেন, তাই খোঁজ খবর নিয়ে জানাবেন বলেছেন।


এদিকে মঙ্গলবার রাতে অপহৃত দুই যুবককে ২ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে হিমছড়ি ঢালা থেকে উদ্ধার করেছে বলে জানান অপহৃত রাশেদুল ইসলামের বড়ভাই হামিদ।

Tag
আরও খবর