জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে পুলিশের অভিযানে দুই অপহরণকারী রোহিঙ্গা গ্রেফতার, ভিকটিম উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারী রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।


আটক অপহরণকারীরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ লেদা, শিয়াইল্যা ঘোনা এলাকার নুর মোহাম্মদের ছেলে মনিরুল আলম প্রকাশ মনিয়া(২১) এবং মোচনী শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের এমআরসি নং-৬৩৪১১, ব্লক-আই, শেড নং-৫৫৭/৩,৪ এর বাসিন্দা মোঃ আইয়ুবের ছেলে মোঃ রিয়াজ(১৬)।


এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।


তিনি জানান, বুধবার (৩০ আগস্ট) ভোরে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের পরিচালানায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম থানা এলাকায় দীর্ঘ ৮ ঘন্টা অভিযান চালিয়ে গ্রেফতারকৃত অপহরণের সাথে জড়িত এজাহার নামীয় ২ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।


এসময় অপহৃত ভিকটিম টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ লেদার মৃত নুরুল আলমের ছেলে নুরুল আবছার (১৫) কে উদ্ধার করা হয়। এরআগে টেকনাফ মডেল থানায় নুরুল আবছারের ভাই বাদী একটি অপহরণ মামলা দায়ের করেন।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত অপহরণকারী

আসামীদেরকে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর