জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজারে জায়েদ খান

কিছুদিন আগে দুবাই থেকে দেশে ফেরেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চর্চিত নায়ক জায়েদ খান। এ সময় এক প্রশ্নে কিছুটা খেপে যান এ অভিনেতা। হাতে সিনেমা নেই তারপরও আলোচনায় কীভাবে থাকেন—এমন প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি জানান, শিগগির নতুন সিনেমার ঘোষণা দেবেন।


তবে এবার আগাম কোনো ঘোষণা নয়, কলকাতা থেকে সরাসরি উড়ে এলেন ছবির নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৩০ আগস্ট) সকালে তাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেন জায়েদ খান। এরপর দুপুরে তাকে নিয়ে উড়াল দেন কক্সবাজারের উদ্দেশে। জানা গেছে, আজ থেকেই শুরু হবে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং।


জায়েদ খান বলেন, ‘অনেক তো সমালোচনা হলো। আমার নাকি হাতে কাজ নেই, তারপরও আলোচনায় থাকি। এবার তাদের মুখ বন্ধ হবে। কাজের মাধ্যমেই জবাব দিতে চাই আমি।’



এর আগে সায়ন্তিকার বিপরীতে কাজ করার খবরটিকে উড়িয়ে দিয়েছিলেন তিনি। এদিন বিষয়টি ব্যাখ্যা করে এ চিত্রনায়ক বলেন, ‘গত পরশু ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। তার আগে তো আমি অফিসিয়ালি বলতে পারি না। এখন আমার বলতে দ্বিধা নেই, সায়ন্তিকার সঙ্গে নতুন সিনেমাটি করতে যাচ্ছি। সে কলকাতা থেকে সকালে এসেছে, আমি নিজেই এয়ারপোর্টে গিয় তাকে রিসিভ করেছি।’


কক্সবাজারের বিভিন্ন লোকেশনে টানা ১৫ দিন শুটিং হবে। এরপর ঢাকায় ফিরবেন বলে জানান জায়েদ খান। জানা গেছে, ‘ছায়াবাজ’ সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। পুরোপুরি বাণিজ্যিক ধারায় নির্মিত হবে ছবিটি।


তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। সেখানে উল্লেখ আছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।


এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্ক পারমিটের তারিখ অনুযায়ী শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু নায়িকার ভিসাসংক্রান্ত জটিলতার কারণে শুরু হতে দেরি হয়েছে।

Tag
আরও খবর