শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

প্রতিবছর ৩০ হাজার শিশু জন্ম নেয় রোহিঙ্গা ক্যাম্পে

রোহিঙ্গা সংকটে নতুন করে মাথা ব্যথার কারন হতে পারে তাদের উর্ধমুখী জন্মহার। বিভিন্ন সূত্র গুলো জানাচ্ছে, বাংলাদেশে এখন অবস্থান করছে প্রায় ১২ লাখের মতো রোহিঙ্গা। যা কক্সবাজার জেলার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক ছুঁই ছুঁই।


সরকারি হিসেবে প্রতিবছর ৩০ হাজার শিশু জন্ম নেয় ক্যাম্পে। শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, গেলো ছয় বছরে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়েছে ১ লক্ষ ৫০ হাজার শিশু। এরমধ্যে কমেছে খাদ্য সহায়তায়ও। যা সংকটকে আরো বেশি জটিল করছে বলে মনে করেন শরণার্থী কমিশনার।



এদিকে ক্যাম্প জীবনে তেমন কোনো বিনোদন না থাকায় রোহিঙ্গাদের জন্মহার বৃদ্ধির অন্যতম কারন বলছেন কক্সবাজারের সহকারী সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আলমগীর। তবে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের পরিবার পরিকল্পনায় পদক্ষেপের কথা জানান তিনি।


এভাবে চলতে থাকলে একসময় জেলা জুড়ে রোহিঙ্গা আধিকত্যার শংকা প্রকাশ করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।


সবমিলিয়ে দ্রুত স্থায়ী প্রত্যাবাসন না হলে রোহিঙ্গা পরিস্থিতিতে যুক্ত হতে পারে নতুন নতুন সংকট, এমন আশংকার কথা জানান বিশ্লেষকেরা।

Tag
আরও খবর