শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

পেকুয়ায় দুজনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় টইটং ও উজানটিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। তবে এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা।


উজানটিয়া ইউপির সদস্য মো.শরীফ বলেন,টেকপাড়া বেড়িবাঁধের পাশে অর্ধগলিত একজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করেছে। সোশ্যাল মিডিয়ায় লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজনরা এসে তাঁর লাশ সনাক্ত করে। নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৫৫)। তিনি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের মৌলভীর চর স্টেশন পাড়ার মৃত ফজল করিমের ছেলে।


টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন,সকালে নতুন পাড়া মোকতার আহমদের দোকানের সামনে সড়কের ওপর ছটফট করতে করতে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি। গতকাল রবিবার বিকেলে টইটং বাজারস্থ আমার মার্কেটের সামনে ওই ব্যক্তি বসা ছিল। তাঁর সাথে আমি কথাও বলেছি। সকালে শুনেছি সে মারা গেছে। তাঁর মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এদের মধ্যে টইটং থেকে উদ্ধার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। অপরজন গিয়াস উদ্দিন গত ৯ আগস্ট নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় জিডিও করেছেন।

Tag
আরও খবর