শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

কক্সবাজার সৈকত এবার আসছে ‘খাওয়ার উপযোগী’ জেলিফিশ

কক্সবাজার সৈকতে ভেসে আসছে খাওয়ার উপযোগী আরো একটি নতুন জাতের জেলিফিশ। স্থানীয়ভাবে ‘গেলাস নুইন্না’ নামে পরিচিত এই জেলিফিশটি অরেলিয়া অরিটা প্রজাতির বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।


বিজ্ঞানীরা জানান, গত প্রায় দেড় মাস ধরে কক্সবাজারের বিভিন্ন সৈকতে ‘গেলাস নুইন্না’ নামে পরিচিত অরেলিয়া অরিটা প্রজাতির এই জেলিফিশটি ভেসে আসতে দেখা যাচ্ছে।


সৈকতের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, গতমাসে ও চলতি মাসে সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, সমিতিপাড়া পয়েন্ট ও শৈবাল পয়েন্টে নতুন জাতের মরা জেলিফিশ ভেসে আসতে দেখা যাচ্ছে। যেগুলো স্থানীয়ভাবে ‘গেলাস নুইন্না’ নামে পরিচিত। গত জুলাই মাসে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা সোনারপাড়া সৈকতেও একই জাতের জেলিফিশ দেখতে পান বলে জানান প্রতিষ্ঠানটির সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।


দরিয়ানগর বোট মালিক সমিতির সভাপতি নজির আলম জানান, গত মাসাধিককাল ধরে জেলেদের জালে ‘গেলাস নুইন্না’ প্রজাতির জেলিফিশটি বেশি আটকা পড়ছে।


বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও সমুদ্রবিজ্ঞানী ড. আশরাফুল হক জানান, বিশ্বে প্রায় ২৫০০ প্রজাতির জেলিফিশ রয়েছে। এরমধ্যে ১২ প্রজাতির জেলিফিশ খাওয়ার উপযোগী, যারমধ্যে একটি হল অরেলিয়া অরিটা (অঁৎবষরধ ধঁৎরঃধ)। যেটি মাস দেড়েক ধরে কক্সবাজার ও কুয়াকাটা সৈকতে ভেসে আসতে দেখা যাচ্ছে।


এরআগে চলতি বছর এপ্রিল মাসে ‘ক্রেম্বায়োনেলা’ বা ‘বল নুইন্না’ জাতের এবং গত বছর আগস্ট, নভেম্বর ও ডিসেম্বরে লবণেমইডস রোবাস্টাস বা ‘ধলা নুইন্না/বর নুইন্না’ জাতের জেলিফিশ ভেসে এসেছিল। আর ওই দুটোও খাওয়ার উপযোগী বলে জানান বিজ্ঞানীরা।


অথচ আমাদের দেশে খাদ্য হিসাবে জেলিফিশের প্রচলন নেই বলে জেলেরা তাদের জালে ধরা পড়া জেলিফিশগুলো সমুদ্রেই ফেলে দেয়। পরবর্তীতে সেই মরা জেলিফিশগুলো জোয়ারের সাথে সৈকতে ভেসে আসে এবং পোকা মাকড়ের খাদ্য হয়। বিশ্বের বিভিন্ন সৈকতে জেলিফিশ একটি আতংকের নাম।


তবে কক্সবাজার সৈকতে কখনও জেলিফিশ নিয়ে আতংকের ঘটনা শোনা যায়নি। এখন সেই জেলিফিশ নিয়ে দেশের সুনীল অর্থনীতিতে নতুন দুয়ার তৈরি হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।


বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের প্রধান ড. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে এক কেজি জেলিফিশের দাম ১০ ডলার বা প্রায় ১১শ টাকা। আর বিশ্বে প্রায় ৬০ হাজার কোটি টাকার বাজার রয়েছে জেলিফিশের। আর সেই জেলিফিশের শেষ পরিণতি কী না সৈকতের পোকা–মাকড়ের খাদ্য হিসাবে!


তিনি বলেন, শত শত বছর ধরেই সামুদ্রিক জোয়ারের সাথে কক্সবাজার সৈকতে ভেসে আসছে মরা জেলিফিশ। একসময় এই মরা জেলিফিশ বা নুইন্না জমা হতো শহরের উত্তরাংশে বাঁকখালী নদী ও সমুদ্র মোহনার চরে।


আর সেই ‘নুইন্না’ থেকেই শহরের বিমানবন্দর সংলগ্ন ২নং ওয়ার্ডের নামকরণ হয়েছে নূনিয়ারছড়া, যা স্থানীয়ভাবে নুইন্নাছড়া নামে পরিচিতি পেয়েছে। অথচ বিশ্বের বিভিন্ন দেশে জেলিফিশ থেকে তৈরি হচ্ছে সার, কীটনাশক, ওষুধ ও কসমেটিক্সসহ নানা পণ্য।


এশিয়ার কিছু অঞ্চলে, জেলিফিশ হাড় ও পেশীর ব্যথা কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। জেলিফিশ রপ্তানি করে বাংলাদেশও প্রতিবছর শত শত কোটি টাকার বৈদেশিক মূদ্রা অর্জন করতে পারে। যা সুনীল অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

Tag
আরও খবর