শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ৩

কক্সবাজারের টেকনাফ থানাধীন মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।


আটককৃত মাদক কারবারি টেকনাফ সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্ডলপাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসমাইল (৪৯)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রবিবার (২৭ আগস্ট) সকালে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের সাবরাং মন্ডলপাড়া এলাকার নুরুল ইসলাম এর বসত বাড়ীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ ইসমাইল নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়।


এ সময় জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার বসত ঘরের শয়ণকক্ষে খাটের নিচে সবুজ প্লাস্টিকের বস্তার ভেতরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ রয়েছে বলে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির বসত ঘর তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।



র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে আটককৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়।



আটককৃত মাদক কারবারী জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্র। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদকের বড় চালান অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহপূর্বক মজুদ করে থাকে।


পরবর্তীতে অত্যন্ত কৌশলে আর্থিক লাভের জন্য ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিভিন্ন পন্থায় নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে বলে জানা যায়।


তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটককৃত ও পলাতক অজ্ঞাতনামা ২/৩ জন মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর